somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপন আইডিয়া

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞাপন আইডিয়ার ক্ষেত্রে বাংলাদেশ কখনও বিশ্বমানের হতে পারে নি। একটি বিজ্ঞাপন আইডিয়াই একটি কোম্পানীর ব্যবসাকে প্রসারের জন্য যথেষ্ট। আমি একটি জিনিস বুঝি না আমাদের বিজ্ঞাপনের আইডিয়া এও পুর কেনো?

বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনের আইডিয়া নকল করা যায় না। ১০-২০-৩০ সেকেন্ডের মধ্যে একটি প্রডাক্টকে মানুষের মাথার মধ্যে গেঁথে দেওয়া মোটেও সহজ ব্যপার না।

বাংলাদেশ সহ তৃতিয় বিশ্বে কিছু বিজ্ঞাপন প্রচার করা হয় তা সরাসরি মানবতা বিরোধী ও ধোঁকা বলে গন্য হয়। যেমুন ধরুন হরলিক্স এর একটি এ্যাডে কিছু বাচ্চা আলাদা আলাদা দুটি ভাগ হয়ে গেছে। একদল খেলো হরলিক্স আর অন্যদল সাধারন কিছু (বিজ্ঞাপনের ভাষ্য মতে)। দেখা গেলো হরলিক্স যারা খেয়েছে তাঁরা অনেক বেশি তরতাজা হয়ে গেছে। এগুলো একটি রিপোর্ট মাত্র। এটা কখনও কোনো চিরন্তন সত্য না। তাই এই টাইপের এ্যাড গুলো ফাস্ট ওয়ার্ল্ডের মিডিয়ায় প্রচার করা হয় না। আমাদের উপর এই ফালতু জড়িপ মার্কা এ্যাড চাপিয়ে দেয়া হয়। আর এ ব্যাপারে মিডিয়াও কোনো ডকুমেন্টস বা যাচাই বাচাই বা প্রচার বন্ধ করতে চায় না। তাতে কার ক্ষতি বলুন? এই দেশের কোটি কোটি মানুষের ক্ষতি। আবার পেপসুডেন্ট টুথ পাউডার, ফেয়ার এ্যান্ড লাভলি যুগ যুগ ধরে মিথ্যে প্রচার করে, আমাদের এহেন ক্ষতি করে চলেছে।

এরকম সব এ্যাড বাংলাদেশের মিডিয়া তো বটেই সেই সাথে ওয়ার্ল্ড মিডিয়ায় একযোগে বন্ধ করে দিন।

বিজ্ঞাপনের স্কৃপটিং এর ক্ষেত্রে কোনো একটি মজাদার কাহিনি তৈরি করুন। যার ভাষা হবে যথেষ্ট পরিমান স্ট্রং। প্রোডাক্টের ডিজাইন নিয়মিত পাল্টাতে থাকুন। যেমন ধরুন গায়ে দেয়া সাবানের যে ডিজাইন আছে তা ঘুরে ফিরে প্রায় একই রকম।

স্টার (পাঁচটি কোন দিয়ে একটি তারা) আকারের কি কোনো গায়ে দেয়া সাবান হতে পারে না? সেই সাবানের সাথে এমন একটি বডি ব্রাস উপহার হিসেবে দিন। ব্রাসটিতে হাতল থাকবে। যেন সাবান দিয়ে গোছল করার সময় ব্রাসের হাতল ধরেই পিঠ, ঘার, নিতম্ব পরিষ্কার রাখা যায়। এই ধরনের কিছু কিছু নতুন প্রোডাক্টিভ আইডিয়া নিজেরা বেড় করার চেষ্টা করুন। অন্য কোম্পানি কি করল তা দেখে নকল বা সেমি নকল করলে কোম্পানীর বিজনেস প্রমোশন ঘটানো সম্ভব না। প্রডাক্ট কোয়ালিটির সাথে কখনও আপোষ করবেন না।

বিজ্ঞাপনে এমন সব ডায়ালোগ ও জিঙ্গেল বসাবেন। তা যেনো সব বয়সী ও সব শ্রেনীর মানুষকে আকর্ষন করতে পারে।

আমাদের দেশের বিজ্ঞাপন আইডিয়া দাতারা বা বিজ্ঞাপন নির্মাতারা খুব কম সময়ে অনেক বড় বড় কাজ করতে চায়। আর্টিস্ট কোরাম ও নিজেদের মধ্যে বিভক্তি করতে করতে দিন পাড় করেন, তাহলে ভালো আইডিয়া কার কাছ থেকে আসবে?

আফজাল, অমিতাভ রেজা, ফারুকি সহ আরো যারা বিজ্ঞাপন নির্মান পেশায় নিয়োজিত আছেন তারা আসলে নিজ নামের সাথে মোটেও যোগ্য না। নিজের চিন্তা চেতনাকে বিজ্ঞাপনে প্রকাশ করার আগে পাবলিক ডিমান্ড বুঝে নিবেন।

কয়েকটি ব্যাপার খেয়াল রাখবেনঃ
১। প্রোডাক্টটি মানুষের জন্য কতখানী জরুরী?
২। এটা কি নিত্যপ্রয়োজনীয় পন্য নাকি ভোগ্য পন্য?
৩। কোন স্টেজের লোক প্রডাক্টটি বেশি কিনবে? তাদের পারিবারিক অবস্থান কেমন?
৪। এমন কি আছে যা আগে কখনও কোথাও দেখানো হয় নি। এমন আইডিয়া মাথায় নিয়ে আসতে হবে।
৫। এই প্রোডাক্টির পাশাপাশি কোনো সহযোগী প্রডাক্ট আছে নাকি। যেমন টায়ার, মবিল ইত্যাদি গাড়ির মূল প্রডাক্টের অশং হয়েও আলাদা প্রোডাক্ট। আবার প্লাস্টিক ট্যাংকি , পানির টেঙ্কি হলেও তা কনসট্রাকশনের সাথে সংপৃক্ত। অফার দেবার সময় এই সব ব্যপার গুলো বেশি প্রধান্য দিবেন।
৬। মোবাইল অপারেটর কোম্পানী গুলোর এ্যাডের ক্ষেত্রে নিজ দেশের পর্যটন প্লেস ও মানুষের উপকার হয় এমন এ্যাড দিতে থাকবেন।

আমাদের বিজনেস পলিসিতে প্রফেশনালিজমের খুব বেশি অভাব। বাংলাদেশের অষুধ শিল্প কে বহু দুরে নিয়ে যাওয়া সম্ভব। অষুধ আকর্ষনীয় করতে ম্যাডিসিন আর্কিটেক্ট ডিজাইনিং খুব বেশি জরুরী বিষয়। অষুধের প্যাক থেকে শুরু করে প্রতেকটা অষুধের বাহ্যিক সৌন্দয্য সুন্দর করে তুলুন। আমরা অনেক দেশের থেক অষুধ শিল্পে বহু পিছনে আছি। আপনাদের নিত্য নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। প্রয়োজনীয় অষুধ সমূহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় এ্যাড দিয়ে দিবেন।

কোনো সেনসিটিভ ও নতুন প্রডাক্টের মার্কেটিং এর জন্য মিনিমাম ৫০-১০০টি আইডিয়া গ্র করুন তারপর বোদ্ধাদের মাধ্যমে ভোটিং সিস্টেম করুন। তারপর তা অনস্কৃনে নিয়ে আসুন।

এ্যাড আইডিয়ার সময় ভাববেন, আমরা বাংলাদেশি প্রডাক্ট কে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আপনাদের চিন্তা হতে হবে বিশাল বড়। আপনাদের কাজ হতে হবে একান্ত স্বকিয়।

যারা বড় বড় নির্মাতা আছেন বা গ্রুপ কোম্পানি আছেন বা যে কোনো টিভি চ্যানেল আমার কাছ থেকে আইডিয়া নিতে পারেন। আমি আপনাদের সেবা করার জন্য সদাপ্রস্তুত।

মুন যদি এ্যাড করতে চায় – সেটা ওর ব্যক্তিগত ব্যপার। তবে আমার সম্মানের বিষয়টি খেয়াল রাখবেন। প্রয়োজনে আমি আইডিয়া দিয়ে দেবো। তবুও আমার প্রেমিকা বধুকে মিডিয়ায় প্রশ্ন বিদ্ধ করতে পারি না। আপনাদের সহযোগীতা কামনা করছি।

আপনাদের ভালোর জন্যই দু’একটি বকা-টকা দেই। আপনারা আমার সাথে রাগ করবেন না। আমি চাই সমস্ত কৃয়েটিভ মানুষগুলো যেনো তাদের সবটুকু উজাড় করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আপনাদের মঙ্গল কামনা করছি।

ধন্যবাদান্তে
আসিফ
+৮৮ ০১৭১৭০৪৪৯১৯
https://www.facebook.com/asif.ud
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×