সিরিয়ায় চলমান সহিংসতায় ২,৫০,০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার বেশিরভাগ নারী,শিশু।সরকার,সরকার বিরোধী ও আইএস ত্রিমুখী হামলায় সিরিয়ার মানুষ শরনার্থী হল,ভূ-মধ্যসাগরে ডুবে মরল,আইলান কুর্দি নামের শিশুটি মানবতাকে কাঁদাল।অথচ আমার সিরিয়ার পতাকার রং জানা হল না।এটা কোনো কথা হল?মার্কিন মদদপুষ্ট সৌদিআরব ইয়েমেনের নিরীহ মানুষ মারল।বিয়ে বাড়িতে ড্রোন হামলায় মানুষ কাবাব হল।পরে বলা হল ড্রোন লক্ষ্যভ্রষ্ট।অথচ আমার ইয়েমেনের পতাকার রং জানা হল না।এটা কোনো কথা হল??৬৭বছর ধরে ইসরাইল ফিলিস্তিনীদের মারছে,মেরে চলছে।ধ্বংসস্তূপের নীচে ২বছরের শিশুর কান্নায় মানবতা প্রশ্নবিদ্ধ হল।কিন্তু মায়ের প্রাণহীন দেহের হাত, পায়ের খোঁজ মিলল না।অথচ আমার ফিলিস্তিন পতাকার রং জানা হল না।এটা কোনো কথা হল???যেহেতু ফান্সের পতাকার রং জিদানের কল্যানে অনেক আগেই জেনেছি,তাই আমার মনে হয় ফ্রান্সের আগে উপরোক্ত দেশগুলোর পতাকার রং জানা জরুরী।যদিও ইরাক উহ্য রেখেছি ইচ্ছে করে।যেহেতু ২০০৩ সালে ফেসবুক ছিলনা।তবে সন্ত্রাসবাদের প্রতি যথারীতি শত,সহস্র ধিক্।আজ যারা প্রোফাইলে ফ্রান্সের পতাকা লাগিয়েছেন তাদের কাছে প্রশ্ন উপরের উদ্ধৃত ঘটনাগুলো কি সন্ত্রাসবাদের সংজ্ঞায় পড়ে না???
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।