আমার মত দুর্ভাগা আর মনে হয় খুব বেশি কেউ নাই।আমার চারপাশে সবসময় এমন সব মানুষদের আনাগোনা থাকে যারা কিভাবে যেন কিছুটা জামাতি মাইন্ডের। তাদের মুখে প্রায়ই শুনি,জামাতের নেতারা মন্ত্রী থাকা কালীন কোনো দুর্নীতি করেন নাই।শিবিরের ছেলেরা মেধাবী ও সুশৃংখল। ক্রমাগত ব্রেইন ওয়াশ করার পর আমিও কিছুটা কনভিন্স হয়ে পরি।আমার আব্বুর আপন চাচাত ভাই,মানে আমার চাচা ছিলেন গ্রামের শান্তি কমিটির চেয়ারম্যান। আমি জ্ঞান হবার পর থেকেই তাঁকে আমাদের এলাকার সবচেয়ে বড় প্রজ্ঞাবান মুরুব্বি হিসাবে সম্মান পেতে দেখেছি। ঈদের নামাজের আগে সবার উদ্দেশ্যে তিনিই বক্তব্য দিতেন এলাকার ভালো মন্দ বিষয়ে। এই সরকার এসে যখন একাত্তরের যুদ্ধাপরাধীর বিচার শুরু করে তখন তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।অপমানিত হবার ভয়,জেলের ঘানি টানার ভয়ে।তার শারীরিক অবস্থার অবনতি ঘটে ও কিছুদিনের মধ্যেই তিনি ইন্তেকাল করেন।তার বড় ছেলে ওকিল।তিনি আরো এক কাঠি সরেস।তিনি চান উলটা সরকারের নামে কেস করে দিতে!!
উপরের ঘটনাটা বললাম কারণ আমাদের স্বজনদের মধ্যেই অনেকে জামাত শিবির সম্পর্কে ভাল ধারণা নিয়ে বসে আছে।আমার নিজের অনেক বন্ধু বর্তমানে শাহবাগকে কেন্দ্র করে চলমান আন্দোলনকে অপ্রয়োজনীয় আর দেশের জন্য ক্ষতিকর ভাবছে।আমাদেরই দায়িত্ব এদের ভূলটা ধরিয়ে দেয়া।জামাতি ইসলামি একাত্তরের পরাজিত শক্তি,তাদের রাজনীতির মূল নীতি আমদের বাংলাদেশের অস্তিত্বের সাথে সাংঘর্ষিক।তারা তো স্বাধীন বাংলাদেশকেই মানতে চায় না। আর তারপরেও যারা মানতে চাবে না,তাদেরকে ১৪ ডিসেম্বরের কথা মনে করিয়ে দেবেন,কিভাবে এদেশের জারজ কুকুর গুলি বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানগুলোকে বাড়ি থেকে ডেকে নিয়ে কি নির্মম ভাবেই না হাত-চোখ বেঁধে গুলি করে মেরেছিলো...তাঁরা যদি আজ বেঁচে থাকতেন তবে আমদের দেশ আজ কোথায় থাকতো শিক্ষা-সংস্কৃতিতে!
বেশির ভাগ জামাতের বড় নেতাদেরই মানুষ বড় ইসলামিক আলেম হিসেবে চিনে,সম্মান করে।ওরা যে অতীতের অপরাধ ঢাকা দিতে ধর্মীয় লেবাসের নিচে আশ্রয় নিয়েছে,এই সোজা কথাটা না বুঝার কি আছে?আর যারা হঠাৎ করে এখন নাস্তিকদের ধরে ধরে কতল করার যে ঈমানী জোস উঠসে অনেকের,আমি তাদের বলি,রাজাকার গুলার বিচার হোক,তারপর দেখব নাস্তিক গুলো কোথায় পালায়।কিন্তু আগে কসাই গুলোর ফাঁসি চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


