somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাব্লিকের হিন্দি প্রীতি দেখলে সত্যি কথা ভাই পিত্তি জ্বইলা যায়X((X((X((

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার মত আরো অনেক ভাষাই দুনিয়ায় আছে,আরো সমৃদ্ধ ভাষাও আছে।তারপরেও বাংলা ভাষাটা আলাদা মর্যাদার স্থান পেয়েছে কেবল মাত্র ৫২ এর শহীদ সালাম,বরকত,রফিক,শফিক,জব্বারদের আত্মত্যাগের জন্য।একবার চিন্তা করে দেখি যদি উর্দু ভাষায় বাংলা লিখতে হইতো কেমন খারাপ লাগতো? কিন্তু ভাই, খারাপ কি এখনও কম লাগে? পাব্লিকের হিন্দি প্রীতি দেখলে সত্যি কথা ভাই পিত্তি জ্বইলা যায়। X(X((

যে কোনো ফাংশনে যাইবেন,হউক বিয়া,হউক পার্টি,হউক ঈদ; হিন্দি গান মাস্ট।তাও আবার জোরে জোরে।আমি নিজে প্রচুর ইংলিশ মুভি দেখি কিন্তু তাও সেটা কাজে লাগে কারণ ওইটা দরকারী ভাষা,অনেকেই টাকা দিয়া "স্পোকেন ইংলিশ" শিখে।হিন্দি আমার কি কামে লাগবো? আর হিন্দি সিরিয়ালগুলা যেই ভাবে টাইম মেইনটেইন কইরা আম্মা-খালারা দেখে,কই বাংলা কোনো নাটক তো দেখি না এমনে দেখতে...আপনার পাশে বইসা থাকা বন্ধুর মোবাইলটা হাতে নিয়া দেখেন হিন্দি গান কয়টা আর কয়টা বাংলা গান?নো অফেন্স,আমার কাছে হিন্দি জিনিস্পাতি পছন্দ করা পোলা-পান গুলারে খুবই ক্ষ্যাত লাগে।আমি বুকে হাত দিয়া কইতে পারি,জীবনে শখ কইরা একটা হিন্দি সিনেমা দেখি নাই।বন্ধুরা জোর কইরা যে কয়টা দেখাইসে তাই।আর "3 Idiots" বাদে কোনোটাই আমার জাতের কিছু মনে হয় নাই।
আগে বাসার মা-বোনরা ঝরঝরাইয়া হিন্দি কইতো।এখন মাশাল্লাহ ডোরেমনের কল্যাণে পিচ্চি গুলাও লগে যোগ দিসে।আমার আপন ছোট ভাই ,৮ বছর বয়স,সব বুঝে হিন্দি।:-*আমি তো অবাক! ডোরেমনের কয়েকটা পর্ব দেইখা আবিষ্কার করলাম আমিও বুঝতাসি।ভয়াবহ ইফেক্টিভ! সরকারের প্রতি অনুরোধ,চ্যানেল বন্ধ না কইরা ডোরেমনের পর্বগুলা বাংলায় ডাবিং কইরা ছাড়েন,ওইটা সবচেয়ে ভাল হইবো।:D

আরেকটা ব্যাপার এখন বাংলাদেশের অনেক লোকজন ফেসবুকে,ব্লগে আসতেসে।ফেসবুকে ভুলে ভরা বাংলিশ (ইংলিশ লেটারে লেখা বাংলা)কমেন্ট আর পোস্ট দেখলে মিজাজ ভয়ানক খারাপ হইয়া যায়।X((যাদের পি.সি. আছে তারা একটু কষ্ট কইরা 'অভ্র' বা 'বিজয়' সেটাপ দিয়া বাংলায় লিখার চেষ্টা করেন।দেখতেও ভাল লাগে আর বানানটাও ঠিক করা যাবে।আমরা বাংলা বানান নিয়া কি পরিমান উদাসীন তা একটু বাইর হইয়া রাস্তা ঘাটে চোখ বুলাইলেই দেখা যায়...ভয়াবহ উলটা-পালটা বানান নির্বিকার ভাবে লিখতেসে,এমন কি সরকারী নানা জায়গাতেও।এগুলা ঠিক করবে কে?X(X((
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×