গাজী আজমল স্যারের কাছে বায়োলজী পড়তাম।বেশ প্রিয় ছিলাম স্যারের কাছে।আর কোনো কিছু না পড়লেও বায়োলজিতে আমার ব্যাসিক ভাল ছিল বিশেষ করে প্রাণিবিজ্ঞানে
আম্মু একদিন স্যারের সাথে দেখা করতে গেলেন।আমরা ক্লাস করে বের হয়েছি,পরের ব্যচের মেয়েরা বসে আছে।আম্মু ক্লাসের মধ্যেই স্যারের সাথে কথা বলা শুরু করতেই স্যার দেখি খুব উত্তেজিত হয়ে কথা বলা শুরু করেছেন।
ঘটনা কি দেখতে এগিয়ে যেতেই শুনি স্যার বলছেন,"আপনার ছেলে কোচিং ফাঁকি দিয়ে প্রেম করে বেরায়।আর বাসায় বলে আমি নাকি ক্লাস নেই না।কত্ত বড় সাহস! সে আমার বাসার সামনে এসে মেয়ে নিয়ে বেইলী রোডে ঘুরতে যায়..."ইত্যাদি ইত্যাদি।আম্মু অবাক হয়ে একবার আমার দিকে একবার স্যারের দিকে তাকাচ্ছেন।
স্যারের অ্যাসিসটেন্স আর বসে থাকা মেয়েরা তো সেই মজা নিচ্ছে।আম্মু অনেক কষ্টে আমাকে দেখিয়ে বললেন,"আমি তো ওর আম্মু"
এবার স্যারের বেকুব হবার পালা।"ও তাই বলেন।আমি ভাবসিলাম আলিফের আম্মু।আপনি আসিফের আম্মু?ও তো খুব ভালো ছেলে,প্রতিদিন পড়াশুনা করে আসে ..." আরো কত তেল মারা কথা।
আমার ঘাম দিয়ে জ্বর ছাড়ল,আমি ধপ করে বসে অ্যাসিস্টেন্টের দিকে তাকায়া বল্লাম,"ভাই পানি দেন"
বাসায় ফিরার সময় আমি আম্মুকে বল্লাম,"স্যার যখন বলতেসিলো,তোমার বিশ্বাস হচ্ছিল উনার কথা?" আম্মু আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিলেন।"নাহ!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

