somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতল প্রতিশোধ

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাদিয়া তপুকে ছেড়ে চলে গিয়েছে চার সপ্তাহ হলো। তপুর মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে। এটা ছিল তার জীবনের প্রথম রিলেশন। আর এটা ছিল পারফেক্ট। সব কিছুই চলছিল মসৃণ ভাবে। তপুর বড় ভাইয়ের বিয়েতে পরিচয়, নাদিয়া তার ভাবির কাজিন হয় দূরসম্পর্কের। তারপর ফেসবুকে ফ্রেন্ড হওয়া,চ্যাটিং,মোবাইলে কথা বলা...সব কিছুই এগিয়ে যাচ্ছিল তরতর করে। তপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ক্যামিস্ট্রিতে পড়ে, নাদিয়া বোটানিতে। প্রথম কয়েকদিন তারা বন্ধুর মতই ঘুরে বেড়িয়েছে...নাদিয়াই এক সময় রিলেশন টাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সেই নাদিয়াই আবার কাঁচের দেয়ালের মত ভেঙ্গে ফেলে সুন্দর সম্পর্কটাকে।

তপু একটু বদলে গেছে আজকাল। চুপচাপ ছেলে হিসেবেই পরিচিত ছিল সে, ক্লাসের মেয়েদের সাথেও খুব একটা মেশামিশি করতো না। আজকাল অকারণে হৈচৈ করে...মেয়েদের সাথে ফ্লার্টিং করে অলটাইম। তার বন্ধুরা অবশ্য তাকে ঘাঁটায় না কারণ এমনিতে তপু খুব মেধাবী ছাত্র, যাই ঘটুক পরীক্ষায় তার নাম্বারের হেরফের হয়নি। তারমানে ভালই আছে সে। তবে চোখগুলো জ্বলজ্বল করে সবসময়, যেন ড্রাগ নিয়েছে ।

ফেসবুকে তপু আজকাল অনেকটা সময় কাটায়। এটা ব্যস্ত থাকার একটা ভাল উপায়। অনেক পুরনো একাউন্ট তার, স্কুল,কলেজ,ভার্সিটির বন্ধু মিলিয়ে তার ফ্রেন্ড লিস্ট প্রায় পূর্ণ। নাদিয়া তাকে ছেড়ে যাবার পর মনের কষ্টে কয়েকটা কবিতার মত কিছু লেখার চেষ্টা করেছিল,কেন জানি সেগুলো সবার খুব পছন্দ হয়। লাইক আর শেয়ার হয় প্রচুর। প্রশংসাও পায় অনেক। অচেনা মানুষেরা ইনবক্সে এসে "বস,গুরু" বলে সম্বোধন করে, ফ্রেন্ডলিস্টে এড করার জন্য কাকুতি মিনতি করে। ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে ধীরে ধীরে। এক সময় সে কবিতা ছেড়ে ছোট গল্প লিখা শুরু করে। বিচিত্র সব বিষয় নিয়ে লেখা গল্প গুলোর ভাষায় কিযেন যাদু আছে, সবাই পাগলের মত ভক্ত হয়ে যায় তার গল্পের, পোস্ট করা মাত্রই লাইক আর তৈলাক্ত কমেন্টের স্রোত শুরু হয়, ফলোয়ার বেড়ে ৫-৬ হাজার হয়ে যায় মাত্র একমাসে।

তপুর নেশা ধরে যায়। এটা খ্যাতির নেশা,মানুষের প্রশংসা আর ভক্তির নেশা। একটা সময় সে ঘোষনা দিয়ে ছদ্মনামে চলে যায়,ব্যক্তিগত সব তথ্য সরিয়ে নেয় একাউন্ট থেকে। সময়ের স্রোতে তপু হারিয়ে যায় "নিঃসঙ্গ পথচারী" নামের আড়ালে, তপুর জগতটা পড়াশুনা,টিউশনি আর ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়।

প্রায় একবছর পরের কথা। ৬৪হাজার ফলোয়ারের একটা একাউন্টের মালিক তপু। কোনো বিতর্কিত বিষয় নিয়ে কখনও কিছু লিখেনা বলে ফেসবুকে তার শত্রু নেই। প্রতিদিন একটা বা দুইটা পোস্ট দেয়, গড়ে হাজার ছয়েক লাইক পরে। কেন জানি একটুও এক ঘেয়ামি লাগে না তার লিখতে। মেসেজ বক্স উপচে পড়ে তার, মাঝে মাঝে চেক করে রক্ত বা চিকিৎসা সাহায্যের মত জরুরি কিছু আছে কিনা...এসকল ব্যাপারে তার সাহায্য করতে কোনো দ্বিধা নেই। একদিন সকালে ক্লাস নেই, ফেসবুকে ঢুকে মেসেজ বক্স খুলে বসে সে, কয়েকটা মেসেজ চেক করেই চমকে উঠে, নাদিয়া মেসেজ পাঠিয়েছে,সে তার ফলোয়ার, যদি তাকে ফ্রেন্ড লিস্টে এড করে খুব কৃতার্থ হবে- এই টাইপের কথা বার্তা।

ব্রেক আপ হবার পর আনফ্রেন্ড করে দিয়েছিল নাদিয়া তপুকে। এতদিন পর এই আইডির পপুলারিটি দেখে আবার মেসেজ পাঠিয়েছে,টের পায়নি যে এটা তপুর আইডি। তপু একবার নাদিয়ার ওয়ালে যায়, গিয়েই মেজাজটা খিঁচড়ে যায় তার, চামচিকা মার্কা এক ছেলের সাথে ছবি কভার পিকচারে। এই ছাগলা দাড়ি উল্লুকের জন্য তাকে ছেড়ে চলে গিয়ে ছিল নাদিয়া? ইনবক্সে গিয়ে জবাব লিখে সে,"স্যরি, আমার ফ্রেন্ড লিস্টে জায়গা নেই আপাতত। ফলো করতে থাকুন।" কথাগুলো লিখে খুব তৃপ্তি পায় সে। কেমন যেন একটা শীতল প্রতিশোধের অনুভূতি।

২১ শে বইমেলায় একটা বই বের হচ্ছে, ফেসবুকে তপু এই ঘোষনা দেয়ার পরই প্রায় ১০ হাজারের মত ক্রেতার আওয়াজ পাওয়া যায়। তারপর একদিন সে পোস্ট দেয়,তাম্রলিপি স্টলের সামনে ১০ তারিখ থাকবে,বিকেল পাঁচটায়। প্রিয় লেখককে দেখার জন্য ভীড় হয়ে যায় স্টলের সামনে, হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিতে থাকে তপু। ভীড়ের মধ্যে তাকিয়ে হঠাৎ নাদিয়াকে দেখতে পায় সে। চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। একটা মুচকি হাসি দিয়ে আরেকটা বই টেনে নেয় , অটোগ্রাফ দেয়ার জন্য। নাদিয়ার সজল চোখে প্রস্থান তার বুকে একটুও দীর্ঘশ্বাস সৃষ্টি করে না।

৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×