শাহবাগে কোটা বিরোধী আন্দোলনে যদি যৌক্তিক দাবি আসে তবে তা সাপোর্ট করা উচিত। তবে কিছু সুশীল হঠাৎ করে শাহবাগের জ্যাম নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছেন বলে হাসি পেল। এতদিন যেন উখানে কিছু হয় নি! আবার বাঁশেরকেল্লা এই আন্দোলনকে সাপোর্ট দিচ্ছে দেখে সন্দেহ যাগছে, এটা জামাত-শিবিরের মদদ পুষ্ট নাতো? মেধা চত্বরের মেধাবী রা নাকি এটিএনের গাড়িও ভাংচুর করছে। এসব কিসের আলামত?
আমার আব্বু একজন সরকারী কর্মকর্তা। রেলওয়ে কলোনীতে থাকি, কমলাপুর রেলওয়েস্টেশন আমার খুব আপন একটা যায়গা। নিজে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ পড়ি, মনের মাঝে ইচ্ছা আছে বিসিএস দিয়ে রেলওয়েতে ঢোকার। বিসিএস এ শুনলাম ৫৫% সিট নাকি কোটার ভিতর। কিভাবে কোটায় ৫৫% হয়? মাথা খারাপ নাকি? বাকি ৪৫% ও অলিখিত নানা কোঠায় পূরণ হয়ে যায়- রাজনৈতিক সুপারিশ,মামা-চাচার জোর ইত্যাদি।
আমি মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পক্ষে নই। এদেশের জন্য যারা প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছিলেন,তাদের জন্য এতটুকু সুবিধা দেয়া উচিত। তবে বাংলাদেশে একই দিকে প্রকৃত মুক্তিযোদ্ধারা অভাবের তাড়নায় আত্মহত্যা করে আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ওয়ালারা রাষ্ট্রীয় সুবিধা নেয়। এই দিকগুলাতে ত্রুটি সংশোধন করা দরকার। এই কোটার যান অপব্যাবহার না হয়।
সবচেয়ে মজার ব্যাপার,সরকারী চাকুরীর মত কলম পেষার কাজে আলাদা নারী কোটা রাখার যৌক্তিকতা খুঁজে পেলাম না। বিসিএস এর মত সম্পূর্ণ লিখিত ও মৌখিক পরীক্ষায় নারীদের আলাদা সুবিধা দেয়ার কারণ কি? এই সুবিধা নেয়ার সময় নারীবাদিদের আত্মসম্মান বোধে আঘাত লাগে না? সমাধিকার এ ক্ষেত্রে খাটে না? মেয়েরা আজকাল লেখাপড়ার ক্ষেত্রে সব জায়গায়তেই অনেক ভালো করছে। নারী কোটার বিলুপ্তি দাবী করছি।মাইয়ারা আমারে গালাগালি করতে থাকেন,নো প্রব।
মুক্তিযোদ্ধা,প্রতিবন্ধি, আদিবাসী কোটা গুলো রাখা হোক,তবে % পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। আর একটা নুন্যতম পাশ মার্ক রাখা উচিত সবার জন্য যাতে কোটা সুবিধা নিয়ে কোনো অযোগ্য লোক সরকার যন্ত্রে ঢুকে না পরে। আর এই দাবীতে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অপমান সহ্য করা হবে না ও দেশ বিরোধীরা যাতে কোনো সুবিধা নিতে না পারে তার ব্যাপারে সরকারের সজাগ থাকা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


