somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশাভঙ্গের আখ্যান অথবা এক লাকি বাস্টার্ডের গল্প ;) :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তখন ফেসবুকে একদমই নতুন।

যেখানে মেয়ে আইডি দেখি সাথে সাথে রিকু পাঠাই। এসেপ্ট করলেই 'হাই হেলো' বলে চ্যাটিং শুরু করে দেই। কিন্তু সবার সাথে বেশি দূর আগায় না চ্যাট। দুই তিন কথার পর আর খুঁজেই পাইনা কি বলব। তবে একজন ছিল অন্যরকম।

সেই মেয়েটার সাথে চ্যাট করতে একটুও জড়তা অনুভব করতাম না। পঁচানো,মজা,নানা টপিকে গল্প হত, তরতর করে কবে যে হাজার খানেক চ্যাট হয়ে গেল, টেরই পেলাম না। একদিন খুব স্বাভাবিক ভাবেই নাম্বার চাইলাম, দিল। আমারটাও নিল। তারপর চ্যাট বাদ, শুরু হইলো কথা। ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়নি তখনও। রাতের পর রাত জেগে কথা। কত টপিকে কত কথা। কিন্তু ভুলেও বেলাইনে কথা কইতাম না। সে ছিল আমার লাইফের প্রথম সত্যিকারের মেয়ে বন্ধু। বেঁফাস কথা বলে তাকে হারাতে চাচ্ছিলাম না। যদিও আমি তখন ছিলাম সিঙ্গেল।

সে একটা বেসরকারি ভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছিল। একদিন ঠিক করলাম দেখা করব। দেখা করলাম। সামনা সামনি দেখে ধাক্কার মত খেলাম। ফেসবুকে দেয়া ছবির চেয়ে অনেক অনেক সুন্দর সে সামনা সামনি। তবে নিজেকে সামলালাম। এমন একটা ভাব করলাম সে সুন্দর বা বান্দর যাই হোক কি আসে যায়?সেদিন আমিই ট্রিট দিলাম।

দেখা করার পর কথা বার্তা বেড়ে গেল। হাবিজাবি নিয়া কথা বলে রাত পার হয়ে যেত। এর মধ্যে আমি রাজশাহী চলে আসছি। ক্লাস শুরু হওয়ার পর ঢাকায় আসা হত খুব অল্প সময়ের জন্য, দেখা করা হত না আর। তারপর কয়েক মাস কেটে গেল। চোখের আড়াল তো মনের আড়াল- ঐ মেয়ের সাথে নিয়মিত কথা কমতে লাগলো। এর মধ্যে লাইফে বিশাল চেঞ্জ আসলো, সিরিয়াস রিলেশনে জড়িয়ে গেলাম। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসও চেঞ্জ করলাম। কিন্তু সেটা দুর্ঘটনাবশত তার চোখে পড়ে নাই।

একবার লম্বা ছুটিতে ঢাকায় গেলাম। সেই সময়ই অনেক দিন পর সে হঠাৎ ফোন দিল। তাদের ক্যাম্পাসে যেতে হবে, খুব শক্ত করে দাওয়াত দিল, না গিয়ে উপায় নাই। হাতে কাজ ছিলনা, সকাল সকাল গেলাম একদিন। সে তার আরো দুই মেয়ে বান্ধবী নিয়ে আমারে নিয়ে গেল এ। সকালে নাস্তা করে নি, আমাদের ট্রিট সেই দিবে। রেস্টুরেন্টে আমি আর সেই মেয়ে বসেছি পাশাপাশি, সামনা সামনি তার দুই ফ্রেন্ড। ভালই আড্ডা দিচ্ছিলাম। তবে বান্ধবী দুইটার হাবভাব ভাল ছিলনা। তারা গা টেপাটেপি করতেসে আমাদের উদ্দেশ্যে। কিছুক্ষণ উক্ষুস করে এক মেয়ে হঠাৎ বলে বসলো, "তা তোমার গার্লফ্রেন্ড আছে নাকি?'' আমি জবাব দিলাম, "আছে তো।"

পাশে বসা সেই মেয়ে চমকে তাকালো আমার দিকে। তার দুই বান্ধবীও দেখলাম যথেস্ঠ বিব্রত। মেয়েটা কাঁপা কাঁপা গলায় বললো "কে?" আমি আমার গার্লফ্রেন্ডের নাম আর ভার্সিটির নাম বললাম । চোখের পলকে তার মুখ কালো হয়ে গেল। সে তখন জানতে চাইলো, "প্রথম বার যখন দেখা করসিলা তখনও ছিল নাকি?" জবাব দিলাম "আরে না...এইতো কয়েক মাস হলো। ফেসবুকে স্ট্যাটাস চেঞ্জ করসি তো, দেখনাই?" সে মাথা নাড়লো। আড্ডা আর জমলো না। পুরো ব্যাপারটা হঠাৎ বুঝতে পেরে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কিন্তু আমার কিছু করার ছিল না। ভাবলাম সেদিনের বিলটা আমি দিয়ে দেই...কিন্তু সে কিছুতেই দিতে দিল না।

পুরো ব্যাপারটা নিয়ে কখনও আমি কথা বলিনি তার সাথে। হয়তো সে আমাকে নিয়ে অন্য রকম কিছু ভেবেছিল, তার বান্ধবীরাও হয়তো কিছু একটা অনুমান করে নিয়েছিল, যাতে তার হয়তো নীরব সম্মতি ছিল। ভাল ব্যাপার এই যে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়নি। তারও পরে রিলেশন হইসে,কিন্তু আমাদের যোগাযোগ বন্ধ হয় নাই। এখনো রাতের পর রাত চ্যাট হয়, কোনো সমস্যায় আমাকেই আগে ফোন দেয় সে। তবে আমি তার সেই চমকে উঠা আর অসহায় চাওনির কথা কখনো ভূলতে পারবো না ...

[ট্রেনে ঢাকা টু রাজশাহী জার্নিতে বসে বন্ধুর মুখে শোনা তার লাইফের কাহিনী। একটা গার্লফ্রেন্ড থাকবে, একই সময়ে আরেক সুন্দর মেয়ে আমার জন্য দূর্বল হবে- এই কপাল নিয়া আসি নাই মামা :-< ]

৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×