somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ নিয়তি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
নীরঞ্জন বাবু উঠোনে পিড়ি পেতে বসে আছেন। তার পিঠে সকালের মিঠা রোদ এসে লাগছে। শরীরে আরাম দায়ক আলস্য। তবে তিনি সামান্য চিন্তিত। চিন্তার কারণ বাড়ির সামনে রাস্তায় দাঁড়িতে থাকা ছেলেটা।

ছেলেটা মুসলিম, নাম রানা, খুব ছোট থেকে চেনা জানা। তার একমাত্র মেয়ে পুষ্পের বন্ধু। এই এক রানা ছাড়া পুষ্পের আর কারো সাথে মিশতে দেখেন নি। পুষ্প হয়েছে তার মায়ের মত। পুষ্পকে জন্ম দিতে গিয়ে মারা যাওয়া গৌড়ির কেবল চেহারা না, অদ্ভুত চুপচাপ স্বভাবটাও পেয়েছে মেয়েটা।

সেই ছোট বেলা থেকে রানা আর পুষ্প এক সাথে স্কুলে যায়। আগে ছেলেটা ঘরে ঢুকে তার নীরঞ্জন কাকুর ঘাড়ে উঠে বসে থাকতো, এটা সেটা খেতো। দেখতে দেখতে তারা বড় হয়ে গেল। ক্লাস নাইনে পড়ে তারা। এখন ছেলেটা কেমন জানি হয়ে গেছে,না ডাকলে কাছে আসে না।কিসের যেন সংকোচ।

পুষ্প স্কুলের জন্য তৈরী হয়ে বেরিয়ে এল। "আসি বাবা" বলে দ্রুত পায়ে চলে গেল রানার কাছে। "সাবধানে যাস মা" নীরঞ্জন বাবুর কন্ঠস্বর তার কানে সম্ভবত যায় না। ছেলে-মেয়ে দুটো চোখের আড়াল হওয়া পর্যন্ত তিনি তাকিয়ে রইলেন। হোক যতই ভাল ছেলে, হোক যতই অন্য ধর্মের, একটা বয়সের পর আর মেয়েকে একটা ছেলের সাথে এভাবে মেলা মেশা করতে দেয়া যায় না। কিন্তু কিভাবে মেয়ের কাছে এটা নিয়ে কথা বলবেন না ভাবতেই দিশেহারা বোধ করেন নীরঞ্জন বাবু।

২.
রানা আর পুষ্প চুপচাপ হাঁটছে। এইটা স্বাভাবিক না। পুষ্প পুরো রাস্তা প্রচুর বকবক করে। দুনিয়ার কাহিনি বলে তার সাথে। তবে পুষ্পের এই বাচালতা কেবল রানার সাথেই। আজকে হঠাৎ পুষ্পের নিঃশব্দতা অস্বস্তিকর লাগে রানার কাছে।
"এই রানা"
"হুম"
"না কিছু না"
"বল কি বলবি"
"আচ্ছা, আমাকে তোর কেমন লাগে?"
রানা একটু চমকে যায়। এটা কি টাইপের প্রশ্ন?
"মানে কি?"
"আমাকে তোর ভাল লাগে না?"
"আজব তো, তুই আমার সবচেয়ে ভাল বন্ধু,তোকে আর ভাল লাগে না কিভাবে?"
"আমাকে ভালবাসিস?"
রানা ঢোকঁ গিলে দাঁড়িয়ে যায়। তার কান দিয়ে হালকা ভাপ বের হচ্ছে।
পুষ্প রানার একদম মুখোমুখি দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে বলে,
''বল,ভালবাসিস না আমাকে?"
"বাসি তো" রানার মুখ থেকে অস্ফুট ভাবে বেড়িয়ে আসে।
"প্রেম করবি আমার সাথে? বিয়ে করবি আমাকে?"
এবার ছিটকে বাস্তবে চলে আসে রানা। কি বলছে এসব এই মেয়ে! যদিও পুষ্প অসম্ভব সুন্দর আর ভালো মেয়ে, তারপরো এটা নেহাতই পাগলামি।
"পুষ্প শোন, আমার আব্বা আর চাচাকে তো চিনিসই। আমি যদি একটা মুসলমান মেয়ের সাথেই প্রেম করি তাহলে আমারে কেটে ফেলবে। আর তোর সাথে আমার খুব সুন্দর একটা রিলেশন। হঠাৎ এরকম শুরু করলি কেন?''
পুষ্প দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না চাপার চেষ্টা করছে। সুন্দর চোখ দুটো পানিতে টলমল। হঠাৎ ঘুরে হনহন করে হাঁটা দিল সে। রানার একবার মনে হল পিছন থেকে গিয়ে তাকে থামায়। কিন্তু সে কিছুই করলো না। ভয়ংকর খারাপ মন নিয়ে পুষ্পের চলে যাওয়া দেখছে। মেয়েটা চোখ মুচ্ছে হাত দিয়ে।

৩.
বেশ কয়েক বছর পরের কথা। ঈদের ছুটিতে রানা বাড়িতে এসেছে। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে সে। পুষ্পকে ফিরিয়ে দেয়ার পর আর কোনো মেয়ে আসে নি তার জীবনে। সেদিনের পর পুষ্পের সাথেও তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় একবারেই। পুষ্প তাকে একদমই সহ্য করতে পারতো না। কলেজে উঠেই মেয়েটা আরেক মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ফেলে। ধর্মন্তারিত হয়। এর পর কি হলো আর জানা হয়নি রানার।

একদিন বিকেলে ঘুরতে ঘুরতে পুষ্পদের বাড়ির কাছে চলে আসে। উঠোনে এক অপরিচিত মেয়ে বসে ধান ঝাড়ছে। কি মনে করে রানা এগিয়ে যায়। কাছে যেতেই মেয়েটা তাকায় তার দিকে। রানা বিস্ময় নিয়ে আবিষ্কার করে এটা পুষ্প! কি হাল হয়েছে তার! পুষ্পও তাকে দেখে চমকে উঠে। কিছু না বলে বাড়ির ভিতর চলে যায় সে। নীরঞ্জন বাবু বেরিয়ে আসেন। রানাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরেন। কান্না জড়ানো গলায় বলেন "এটা কি হলো বাবা, এটা কি হলো..."

পুষ্পের বাবার মুখে রানা ধীরে ধীরে জানতে পারলো পূষ্পের দুর্ভাগ্যের কথা। যে ছেলের জন্য পুষ্প ঘর,ধর্ম ছেড়েছিল, সেই ছেলে বছর খানেকের মধ্যেই পূষ্পের গায়ে হাত তোলা শুরু করে। ছেলেটার আরো অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল। পুষ্প এটার প্রতবাদ করতেই নিষ্ঠুরের মত মার খেতে হয়। এক দিন ওই ছেলে নিখোঁজ হয়ে যায়। কোনো ভাবেই তার নাগাল না পেয়ে পুষ্প আবার ফিরে আসে তার বাবার কাছে। এখন এই মেয়েকে নিয়ে কই যাবেন তা বুঝে পাচ্ছেন না তিনি। কলেজে উঠার পর আর পড়াশুনাও হয় নি মেয়েটার।

রানা অনেক চেষ্টা করেও স্বান্তনার ভাষা খুঁজ়ে পায় না। কোন কারণ নেই তারপরও পুষ্পের এই পরিণতির জন্য তার নিজেকেই দায়ী মনে হতে লাগে। সেদিন যদি ঐভাবে তার মুখের উপর না বলে দিয়ে তাকে ধরে রাখতো, একটা সময় সে নিজেই তার ভূল বুঝতে পারতো। বাসায় ফেরার পথে হঠাৎ সে উপলব্ধি করে, এটাই নিয়তি। সে ফিরিয়ে দেবার পরও ঐ মেয়ে নিজের নিয়তি ঠিকই খুঁজে নিয়েছে। বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×