নিরানন্দ জলে আর কতো ডুবসাঁতার
অচেনা বাতাসে নিঃশ্বাসের লেনদেন আর কতো
আর কতো ভুল পথে হেঁটে চলা চুপিসারে
আর কতো?
এই ভুল সূর্যের রোদে মুখোশ পরে
জীবনের সোনালি সময়ে আর কতো বিবর্ণতা।
ভুল সময়ের বারুদে হাত আর কতো পুড়বে,
আর কতো?
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


