somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেহরিতে আলুর তিনটি মজাদার রেসিপি

০৮ ই জুন, ২০১৭ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পূর্ববর্তী পোস্ট- -সেহরিতে সবজির স্বাস্থ্যকর তিন রেসিপি-শেষ ভাগ
পূর্ববর্তী পোস্ট-সেহরিতে সবজির স্বাস্থ্যকর তিন রেসিপি-প্রথম ভাগ



১)সয়া নাগেটস




উপকরণঃ

আলু ছোট করে কাটা ,আদা বাটা ২ চা চামচ, গরমমশলা গুড়া ১/২ চা চামচ , মরিচ গুঁড়া ১ চা চামচ,আস্ত এলাচ ১ টি, দারচিনি ১ টুকরা, তেজপাতা ২টি, জিরা ১ চা চামচ , চিনি ১ চা চামচ ,লবণ স্বাদমতো, কাজু ও পেস্তা বাদাম বাটা ২ টেবিল চামচ ,টক দই ১/২ কাপ তেল/ঘি ১ কাপ।

যেভাবে তৈরি করবেনঃ

প্রথমে গরম পানিতে সয়া নাগেটস গুলো একটু ভালোভাবে ভাপিয়ে নিতে হবে ।এরপর পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে । একটু নরম নরম হবে । সয়া নাগেটস গুলো পানি চিপে নিতে হবে আস্তে আস্তে ।এরপর সাদা তেলে আলু ভেজে নিয়ে তুলে রাখুন ।এরপর তেল / ঘি দিয়ে আস্ত এলাচ ,দারচিনি , তেজপাতা ও জিরে দিয়ে ফোঁড়ণ দিয়ে অল্প নেড়ে নিন ।তারপর একটু জল দিয়ে তার মধ্যে লবণ , হলুদ, জিরেগুড়ো, মরিচ গুঁড়া , আদাবাটা, আর অল্প চিনি দিয়ে দিন ।তারপর আলু ও সয়া নাগেটস গুলোর সাথে কাজু ও পেস্তা বাদাম বাটা দিয়ে পানি দিয়ে চাপা দিয়ে দিন। সেদ্ধ হয়ে গেলে আগুন নিভিয়ে দিন । তরকারি‌ একটু মাখা মাখা হবে। নামানোর আগে ওপরে একটু ঘি আর গরমমশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন ।

২)আলু পনিরের মাখা






উপকরণঃ

সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে রাখা,আলু : আধা কাপ,পনির : আধা কাপ,আদা : ১ চা চামচ,জিরা বাটা : ১ চা চামচ,গরমমশলা গুঁড়া : আধা চা চামচ,মরিচ গুঁড়া : ১ চা চামচ,আস্ত এলাচ : ১ টি,দারচিনি : ১ টুকরা,তেজপাতা : ১ টি,জিরা : আধা চা চামচ,চিনি : ১ চা চামচ,তেল : আধা কাপ,কাঁচামরিচ : ৩ টা,লবণ : স্বাদমতো

প্রণালি:

প্রথমে প্যানে তেল দিয়ে আস্ত এলাচ ,দারচিনি , তেজপাতা ও জিরা দিয়ে ফোঁড়ণ দিন। অল্প নেড়ে তার মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়া , আদা ও জিরা বাটা ও একটু চিনি দিয়ে দিন । তারপর আলু ও পানি দিয়ে কষিয়ে পনির দিয়ে মাখা মাখা করে রান্না করুন । নামানোর আগে গরমমশলা গুঁড়া ও কাঁচামরিচ ছড়িয়ে পরিবেশন করুন ।


৩)আলুর দম





উপকরণ:

আলু ৪-৫ টা,আদাবাটা ১ চা চামচ,জিরা-হলুদ-মরিচের গুঁড়া ১ চা-চামচ করে,,তেজপাতা ১ টি ,টমেটো পিউরি বা সেদ্ধ টমেটোর শাঁস ৩টা,কাঁচা মরিচ, লবণ, তেল, চিনি, গোটা জিরা, এলাচি, দারচিনি , টক দই ১/২ কাপ ঘি ,কাজু ও পেস্তা বাদাম বাটা ।ধনে পাতা সাজানোর জন্য ।

প্রণালি:

আলু ডুমো ডুমো করে কেটে তেলে হালকা ভেজে তুলে নিন। সেই তেলেই গোটা জিরা, এলাচি, দারচিনি একটু ভেজে টমেটো পিউরি দিয়ে নেড়ে নিন। এবার তাতে তেজপাতা, আদাবাটা, মরিচ, জিরা, হলুদ, কাজু ও পেস্তা বাদাম বাটা ও লবণ দিয়ে হালকা পানির ছিটা দিয়ে কষিয়ে নিন। মসলা কষে তেল ওপরে উঠে এলে আলু ছেড়ে দিন। নেড়ে গরম পানির ছিটা দিয়ে কষান। এবার টক দই ও কাঁচা মরিচ দিন। আলু যেন গলে না যায়। হালকা চিনি ছড়িয়ে মাখা মাখা করে নামান।ধনে পাতা সাজিয়ে পরিবেশন করুন ।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ রাত ৮:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×