somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল্পনিক কথোপকথন পর্ব- ৩

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শুরুতেই ফিলিংস জাগেনি । এরপর ৫/৬ দিনের মাথায় সত্যিকার অর্থেই তোমার জন্যে তোমার জন্য কিছু একটা অনুভব করেছি... প্রতিটি মানুষের ভালবাসার ধরণ একদম তার নিজস্ব । কারো সাথে কারো মিলবে না । যা মিলে যায় সেটা হলো ভালোবাসা । বয়সের সাথে সাথে পরিপক্কতা আসলেও কিছু জায়গায় তা থাকে না বা থাকতে নেই।তোমার সাথে কথা বলতে বলতে তোমার কাছে এসেছিলাম আর তোমাকেও ভালো বেসেছিলাম। বিগত কিছু সময় গু্লো ভালোই ছিলো আমার জন্যে।

ভালোলাগা যেহেতু আমার প্রথমে ছিলো তোমার প্রতি সেহেতু প্রস্তাব আমাকেই দিতে হবে বলেছিলে ( মনে আছে নাকি কি জানি না ) । প্রস্তাব যখন দিলাম ততদিনে আমার জন্য তোমার অনুভুতি শেষ ।

শুনো তোমার জন্য আমার অনুভূতি থাকবে সবসময় । ভালোবাসায় যেমন জোর খাটে না তেমনি ভারী কথাও যায় না ।

তুমি তোমার যায়গায় একদম ঠিক আছো । আমি শুধু আমার অনুভূতি জানালাম । আবারো বলছি তোমাকে ভালোবাসি । কিছুকথা হয়তো কথোপকথনের সময় দিয়েছিলে সেগুলো হবেনা মনে হয় আর । কারণ , নেশা হয়তো কেটে যাছে তোমার ।

আচ্ছা শুনো যেদিন সকালে ঘুম থেকে ওঠা লাগবে আগের দিন একটা মেসেজ দিয়ে দিও ,মিসকল দিয়ে দেব ( যদি তুমি চাও তবে ) । পরীক্ষার পরে কথা হবে এর মাঝে তোমার সমস্যা হোক চাচ্ছি না্‌ ।

ন্যাকামো লাগতে পারে তোমার কাছে কিন্তু , অনুভূতি গুলো আমার একান্ত .যেখানে মিশে ছিলে তুমি .. তোমাকে ভালোবাসি পিচ্চি ।

আচ্ছা তোমার বন্ধু হিসাবে থাকতে পারবো তো ? তোমার সাথে কথা বললে আমি আমার সারাদিনের অনেক মানসিক যন্ত্রণা ভুলে যেতাম । যদি উত্তর দাও তবে পুরো কথাগুলোর দিও , তোমার সময় মতো করে ।



এতো বড় একটা মেসেজ ওকে পাঠিয়ে নিজেকে একটু হাল্কা করার জন্যে খুব কাছের ছোটভাই সমতুল্য এক বন্ধুকে একই মেসেজ দিয়ে তাঁকে সব বললাম । সে বলল ..

দাদা , লিখাটা পড়লাম।
লেখাটা কার জন্য কাকে উদ্দেশ্য করে?আমার সাথে মিলে যাচ্ছে কেন এভাবে ?

কাহিনী একই ,আমার ক্ষেত্রেও তাই মিলে গেলো আর কি এখন থেকে ভালো বন্ধু শুধু এটাই । শুধু বলেছি যতো যাই হোক আমাকে অবহেলা করো না । মেসেজ এর উত্তর গুলো দিও। আমি সামলে নেবো আমি আস্তে আস্তে , আর কিছু তো বলার নাই ।

তোমার জীবন কি ওর জন্যে নাকি ?
তোমার লাইফ তোমার । থাকে কিছু দুর্বলতা যা সামলানো যায়না ।

আচ্ছা , আজকে তিতির এসেছিলো কবিতার ক্লাসে ?

হুম , আর এজন্যেই তুমি যাওনি ক্লাশে জানি তাও । সব জায়গায় তিতির কে এড়িয়ে চলতে পারবে ?

আমি যেতেও চাচ্ছি ,আবার চাচ্ছি না । আবৃত্তি শিখে কি হবে আমার ,সেটা বলো ? সে জন্যে বাদ দেবো ভাবছি ।

তাহলে বাদ দাও ।আমারো মন ভালো নেই ।
আমরা প্রতি শুক্রবার বিকেলে আড্ডা দিবো
একসাথে । ওরা ক্লাস করে করুক নিজেদের মতো করে ।

হুম... সেটাই ভালো হবে ... আমি ভাবলাম ক্লাসে না গিয়ে গল্প লিখা শুরু করি , কি বলো ?
আমিও লেখালেখিতে ডুবে যাবো
কল্পনার জগতে থাকবো কিছুদিন
বাস্তব জগতটা আজকাল খুব অবিশ্বস্ত লাগছে ।

ভালো বলছো ...
অনেকদিন লিখালিখিকরি না
আমিও , দাদা ।
তোমাকে দেখে বোঝাই যায় না তুমিও আমার মত ভালো নেই । তুমি খুব ভালো অভিনেতা , আর আমি শুধু বার বার ধরা পড়ে যাই।

এটাই আমার সমস্যা ,কাওকে কিছুই বুঝতে দেয় না আবার কেউ বুঝতেও চায় না ।তোমাকে বললাম কারণ কবিতা ক্লাশে একমাত্র তোমার সাথে একটু বেশী সখ্যতা ছিলো , তাই বললাম । আর তুমিও লিখালিখি করো তাই , ভাবলাম লেখকের দুঃখ লেখক ছাড়া কে বুঝবে ? হুম আমি আমার জীবনের কোন দুঃখই কাউকে বলতে চাই না । সবাই হাসি আনন্দের এই আমাকেই চিনুক , জানুক ।

দাদা আজকে তোমাকেকে আরেকটু কাছের মনে হচ্ছে। নিজের মত কাউকে পাওয়া গেলো
আমার ভীষণ মন খারাপ হয়েছিল, আবৃত্তিতে সবাই যাবে আমি একা হয়ে যাবো
এখন কিছুটা ভাল লাগছে। একজন ভালো বন্ধু পাওয়া গেলো ।

আমিও আসলে তুমি যাবে দেখেই যাবো বলছিলাম । পরে বাসায় এসে আর ভালো লাগছিলো না।কান্না করতে মন চাইছে ... কিন্তু না আমার চোখের জল এতো সস্তা না । সুবিধা অসুবিধায়য় আছি পাশেই । শুধু এক মাস চার দিনের স্মৃতি গুলো মাথা থেকে যেতে সময় লাগবে । কিন্তু ভোলা যাবেনা , বুঝলে ছোট ভাই ? হা হা হা হা ।

চোরে চোরে খালতো ভাই তাই এখন ভালোলাগছে বুঝলা তুমি

বাহ , ভালোই তো একটা খালাতো ভাই পাইলাম মজা তো লাগারই কথা ।


পূর্ববর্তী পোস্ট - কাল্পনিক কথোপকথন পর্ব- ২
পূর্ববর্তী পোস্ট- কাল্পনিক কথোপকথনে পর্ব- ১
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×