somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কিছু করতে না পারুন, অন্তত চুপ করে থাকুন

১৪ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রী মহোদয় জনগণের উদ্দেশ্যে এক ঐতিহাসিক বিবৃতি দিয়েছেন। সেই ঘা এখনো শুকায়নি। তার উপরে নতুন করে ঘা বসিয়ে দিলেন নৌ-পরিবহনমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী মহোদয়।

আমরা তারেক মাসুদ- মিশুক মনিরের মত মানুষকে হারিয়ে যখন শোকে মুহ্যমান, তখন নৌ-পরিবহনমন্ত্রীর মুখে এ ধরনের কথা সত্যিই আমাদেরকে ভাবিয়ে তুলে। তবে কি এটা একটি গোপাল ভাঁড় সদৃশ মন্ত্রীসভা? আসলে স্বাধীনতা প্রাপ্তির ৪০ বছরেও জনগণ বুঝল না, তারা ঠিক কি অপরাধ করেছে? যার জন্য এত নাই-নাই এর পরেও বোমাসদৃশ বাক্যবানে জর্জরিত হতে হয় !


দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী নন : শাজাহান খান

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্যাডে পরীক্ষা ছাড়াই সংগঠনের ২৪ হাজার সদস্যকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিতে হবে-- এমন দাবি করা হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে। আর তাতে মদদ দিচ্ছেন খোদ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি আরও বলেন, ‘আমি তো মাত্র ২৪ হাজার চালককে লাইসেন্স দেয়ার কথা বলেছি। আসলে লাইসেন্স দেয়া দরকার প্রায় আট লাখের মত।’

‘আমার টাকা নেই। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আমরা কাজ করতে পারছি না।’-যোগাযোগ মন্ত্রী

মহাসড়কগুলোর কি বেহাল দশা তা পাঠক জ্ঞাত আছেন। তার উপর পরিবহন মালিকদের একের পর এক অবরোধ সাধারণ মানুষকে যে কি পরিমাণ দুর্দশার ভিতরে ফেলেছে, তা আর নতুন করে বলার কিছু নেই।

যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, টাকা নেই কেন? বাজেটে কি যোগাযোগ খাতে বরাদ্দ দেয়া হয়নি? এই প্রশ্ন বাতাসের সাথে মিলিয়ে যাবে জানি।

সম্প্রতি উত্তরার মত জায়গায়, তাও জনবহুল মাস্কট প্লাজার নিকটে যে মার্ডার হল, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কি অবস্থায় রয়েছে, সেটা সহজেই অনুধাবনীয়। তার উপরে এলাকাটি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিজের এলাকা। এর পরেও কি তিনি বলবেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের তুলনায় অনেক ভাল?


৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×