ইংল্যান্ডের উস্টার। সেখানকার ওয়ারডন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র গেথিন ফক্স। বয়স ছয় বছর। তার সহপাঠী এক ছাত্রী পাঁচ বছরের ক্যালি গিয়েরি। আর দশটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো তফাত নেই। তারপরও গেথিন আর ক্যালি খবর হয়েছে, কারণ স্কুল কর্তৃপক্ষ তাদের দুজনকে বিয়ে দিয়ে দিয়েছে। একটি বিষয় নিয়ে কীভাবে লিখতে হয় তা ভালোভাবে শেখাতেই নাকি এই অভিনব আয়োজন!
কর্তৃপক্ষের বক্তব্য হলো, বিয়ের আয়োজন করতে গিয়ে রাজ্যের কথাবার্তা চলে। অনেক পরিকল্পনা করতে হয়। কাছ থেকে সরাসরি ব্যাপারটা দেখলে শিশুরা তাদের শব্দভান্ডার বাড়াতে পারবে। আর তা লিখে প্রকাশ করতে গিয়ে তাদের লেখার হাতও পাকবে।
স্কুলপড়ুয়া শিশুদের বিয়ে দেওয়ার এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর সমালোচনা করে একদল বলছেন, এটা শিশুদের ইচড়ে পাকা করবে। এর মাধ্যমে তাদের মাথায় যৌনতাও ঢোকানো হচ্ছে। কিন্তু স্থানীয় পৌর পরিষদ স্কুল কর্তৃপক্ষের এ উদ্যোগকে ‘সৃষ্টিশীল’ আখ্যা দিয়ে এর সমর্থন করেছে।
বর ও কনের বাবা-মা, আত্মীয়স্বজন, শিক্ষক ও সহপাঠীদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার স্থানীয় একটি গির্জায় বিয়েটা হয়।
স্কুলের উপপ্রধান সারাহ অ্যালেন (২৯) জানান, এই চিন্তা এসেছে প্রথম শ্রেণীতে কর্মরত শিক্ষক-কর্মীদের মাথা থেকে। বিয়ের খরচ উঠেছে মূলত অনুদান থেকে। তিনি বলেন, বিয়ের পোশাকের নকশা, অতিথিদের স্বাগত জানানো, বিয়ের কেক, ভোজ, নবদম্পতির হানিমুন প্রভৃতি বিষয়ে আলোচনা শিশুরা বেশ উপভোগ করেছে। এর মধ্য দিয়ে বিয়ের মাহাত্ম্য বুঝতে পেরেছে তারা।
কিন্তু প্রাথমিক শিক্ষাবিষয়ক সংগঠন ক্যাম্পেইন ফর দ্য রিয়েল এডুকেশনের চেয়ারম্যান নিক সিয়েটন বলেন, ‘এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। শিশুদের লেখার দক্ষতার উন্নতি করতে হলে ব্যাকরণ, বানান শিক্ষা দেওয়া জরুরি। সেই সঙ্গে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, বিয়ে নয়।’ ডেইলি মেইল অনলাইন
সূত্র ঃ দৈনিক প্রথম আলো
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।