আল্লাহমা শফি সড়ক পথে গাড়ি নিয়ে ঢাকা আসলে "অবরোধের" কি হতো? অবরোধ কি শুধু সাধারণ মানুষের জন্য?
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাম লীলা ,ধুম-৩ দেখতে থাকা বিএনপির অবরোধ ডাকা নেতা কর্মীরা অবরোধ এবং আন্দোলনটাকেই পানসে বানিয়ে ছেড়ে দিলেন। জামাত যদি এই আন্দোলনে কম অংশ নিতো তাহলে এই আন্দোলন যে কোথায় গিয়ে ঠেকতো আল্লাহই জানেন। আর আন্দোলন কেন বলছি এটাতো একটা সহিংসতা । শর্টকার্ট পদ্ধতিতে দু একটা ককটেল এবং বোমা ফাটিয়ে এবং গাড়িতে চুরা গুপ্তা আগুন লাগিয়ে মানুষকে ভয়ে রাখা হয়েছে মাত্র। ঢাকায়তো কিছু করতে পারছে না যা সামান্য কিছু করতে পারছে ঐ গ্রামের সাধারণ মানুষের উপর।
পত্রিকার খবর অনুযায়ী আল্লামা শফি সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। ভাগ্যিস পুলিশ তাদেরকে নিরাপত্তার কথা তুলে ফেরত পাঠিয়েছেন না হলে অবরোধটা প্রশ্ন বিদ্ধ হয়ে যেত। তিনি যদি গাড়ি চালিয়ে হাইওয়ে ধরে ঢাকা পৌঁছাতেন তাহলে ধরে নেয়া যেত:
@অবরোধ ডাকাটা নামেই আছে।
@শফি সাহেবের সাথে ১৮ দলীর জোটের প্রকাশ্য যোগাযোগটা প্রমানীত হয়ে যেত।
কারণ শফি সাহেবের জন্য অবরোধ হালকা এই ঘোষণা আটারদল দেয় নাই। আমাদের গাড়িকে বাঁধা দিলে তার গাড়িও বাঁধার মধ্যে পড়বে।
অবরোধের মধ্যে গাড়ি চালিয়ে গুলশান গিয়েছিলেন কাদের সিদ্দিকী প্রশ্ন করা হলে তিনি নিজের গাড়ির সাথে ফায়ার ব্রিগেড়ের গাড়ির সমান তুলনা দেন।
মনে প্রশ্ন জাগে আপনারা চলা ফেরা করতে পারেন যুক্তিও আছে আপনাদের কিন্তু অপরাধ করেছি আমরা সাধারণ জনগণ। আমাদের চলা ফেরাতেই যত বাঁধা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন