গত 29 ডিসেম্বর এবং 30 শে ডিসেম্বর খালেদা জিয়ার প্রতি করা আচরণ গুলা গণতন্ত্রের বেসিক জানা লোকও নিন্দা করবে। যদিও এর জন্য হয়ত সরকারী বাহিনী "জামাত প্রবর্তিত অপরেশন 71" নামের এক নাশকতার প্লেন কে ব্যর্থ করার জন্য সাময়িক বল প্রয়োগ হিসাবে দেখাবে"। কিন্তু মানুষতো শেষ বিকালে "অপরাশেন 71" দেখে নাই দেখেছে সুপ্রিম কোর্টে হই হই করে ঢুকে যাওয়া, বালুর ট্রাক এবং পতাকা হাতে করা কিছু উম্মাদনার ছবি। সুপ্রিম কোর্টে কালো কোট গায়ে দেয়া সবাই আইনজীবি না সেটা কাউকে বুঝানোর আগেই সে বুঝে নিবে এমন করে সুপ্রিম কোর্টে প্রবেশ ঠিক হয় নাই পুলিশের সামনেদিয়ে। সরকারকে নিন্দা জানিয়েই আমরা আগামীর শান্তির কথা কল্পনা করতে পারছি না। কারণ খালেদা জিয়ার রাগের স্বরে করা প্রকৃত মানসিকতার বক্তব্যটি। আমাদের বুঝে নিতে বাকি নেই :তার প্রতি যে অগনতান্ত্রিক আচরণ করা হয়েছে তাতে তিনি এই শিক্ষাটা নেন নাই :আগামীতে বগুড়ী পুলিশ এমন ধরণের আচরণ শেখ হাসিনার সাথে করবেন না? পু্র্ব ঘোষিত কর্মসুচীতে যেতে না পারলে কেমন লাগে ,কত কষ্ট লাগে এই শিক্ষা থেকে উনি বেরিয়ে অন্যকে এই কষ্ট পেতে দিবেন না সেটা উনার কথার বক্তব্যের মধ্যে পাই নাই। বরং মনে হচ্ছে: এটা কি অগনতান্ত্রিক আচরণ!! এর চেয়ে বেশী করিয়ে তিনি প্রতিপক্ষকে শিক্ষা দিবেন, বালুর ট্রাকের পরিবর্তে ময়লার ট্রাক দেখা যেতে পারে।
তো আপনারা যে বললেন "হাসিনাকে নামতে দাও অতপর ঘুমিয়ে যাও"- আগামীর প্রধানমন্ত্রীর এমন রণ হুংকারে ঘুমাই কি করেরে হে সুশিল সমাজ।
আমাদের সাবেক প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী লেন্দুব দর্জির কথা মনে করিয়ে দেন কিন্তু চোখের সামনে বেড়ে ওঠা গোলাম আযমের কথা মনে করিয়ে দেন না। তখন ঘুমাই কি করে?
খালেদা জিয়ার পুলিশের প্রতি ধমক তার "স্বল্প বেতন ভুগীদের" প্রতি তার তাচ্ছিল্যের(নাক উঁচু) চিরাচরিত স্বভাবেরই বহিঃ প্রকাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



