দুঃখ একটাই আর তা হলো আমরা আর 15 ই ফেব্রুয়ারীর ভোটার বিহীন ইলেকশনের রেফারেন্স দিতে পারবো না। আমরা আর বলতে পারবো না "আওয়ামীলীগের অনেক খারাপ রেকর্ড থাকিলেও ভোট চুরি বা এক তরফা ইলেকশনের রেকর্ড নাই। বাংলাদেশের গণতন্ত্রের জন্য শেখ হাসিনার যা কিছু অবদান তা এই নির্বানের মাধ্যমে কেমন জানি কালিমা লেপন হইল। স্বচ্ছ ব্যালট বাক্স, ছবি সহ ভোটার তালিকা এবং নির্বাচনের কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রকাশ করা এ সব কিছু আওয়ামীলীগের দাবি ছিল যেটা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য সহায়ক ছিল। এই সব অর্জনেকেও এখন গর্বের সাথে বলতে পারছি না। 96 সালে 19 টা চ্যানেল ছিল না এত এত মিড়িয়া ছিল না ফেসবুক ছিল না, ব্লগ ছিল না। কিন্তু 5 জানুয়ারীর হাজার হাজার ক্যামেরার সামনে হাজার কলম আর কি বোর্ডের সামনে ইলেকশন হইতেছে। 5 বছর পর ক্ষমতা ছেড়ে দেয়া হলে পরবর্তী 5 বছরের মধ্যে ক্ষমতা ফিরে পাওয়া যেতেও পারে ।আর এর অন্যতা হলে 7 বছর লাগে। মাঝ খানে 2 বছর উদ্দিনীয় শাসন চলে। বিএনপির এক গুয়েমীর ফল থেকে আওয়ামীলীগও কিছুই শিখল না। কোন দলের অস্থিত্ব কেউ বিলীন করতে পারে না।মহাজোট সরকার যখন ভমিধব্স বিজয়ে ক্ষমতা লাভ করে তখন সবাই বলেছিল এবার বিএনপি জামাত অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু এটার কিছুই হয় নাই। তাই আগামীতে বিএনপি জামাত ক্ষমতায় আসিলে আওয়ামীলীগের জন্য খারাপের চেয়ে ভালোই হইত। বিএনপি তখন না পারতো নিজামীদের গলায় মালা দিতে না পারতো সাজা দিতে। জামাত এবং জঙ্গি সংগঠন গুলাকে নিয়ন্ত্রন করতে ব্যর্থ হলে আবারো বাংলাদেশ হয়ে পড়ত ঝুকি পুর্ণ দেশের তালিকায়। এই ফাঁকে আওয়ামীলীগ দল গুছাতে পারতো ভুল গুলার জন্য দেশবাসীর সেম্পেথি আদায় করতে পারতো।
হায় বুঝে না বুঝে না তারা কিছুই বুঝে না তারা। নাকি আমি কম বুঝি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



