যারা এই পুরস্কার প্রাপ্তিতে খুশি তারা অলরেড়ি চুলকানীর সমাধান রাস্তায় এসে লাফালাফি করে শেষ করে ফেলেছে। তাই এই রেসিপি হলো যারা এই পুরস্কারে নাখোশ এবং ঈর্ষাকাতর তাদের জন্য: এটা তাদের জন্য যারা প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা মানে দেশকে পুরস্কৃত করা বুঝে না , যারা রাজনৈতিক ব্যাক্তির পুরস্কার প্রাপ্তি এবং অরাজনৈতিক ব্যাক্তির পুরস্কার প্রাপ্তির মধ্য উচ্ছাসগত পার্থক্য বুঝে না তাদের জন্য।
প্রথমে একটি খালি স্ট্যাটাসের ঘর নিবেন:তারপর লিখতে থাকবেন মনের সুখে:
১।বুঝানোর চেষ্টা করবেন :এটা কোন পুরস্কার হলো!!! এটা স্কুলের "যেমন খুশি তেমন সাজো" পুরস্কারের মত একখান পুরস্কার।
২।এই পুরস্কারের আগের কি নাম আছিলো; কাহারা কাহারা এই পুরস্কার পেয়েছিল তাহাদের নাম ঠিকানা জোগাড় করুণ।
৩। বাংলাদেশে কাহারা এমন পুরস্কার পেয়েছে তাদের নাম নিলে মলমের ক্রিয়া বেশী কার্যকর হবে।
৪। এই বারের পুরস্কার প্রাপ্তদের তালিকাটা জোগাড় করুন - সেখানে ক্রমিক নাম্বার একের জায়গাটা "হাই লাইট" করুন এবং দেখান যে পুরস্কার পাইলেও এক নাম্বারেরটা পায় নাই ;পাইছে ২ নাম্বারেরটায়। এতে মলমটি ৩ দিনের জায়গায় ২ দিনে চুলকানী বন্ধ করবে।
৫। এইবার সংবর্ধনা প্রসংগটা টেনে ২ চারটি বক্র কথা লিখুন। সেটা না পারলে বামতিদের মত রামপাল প্রসংগ আনুন; দুধে এক ফোটা লেবুর রস ফেলার মত করে।
৬। পুরা লিখাটা কাঠাল পাতায় মুড়িয়ে নিন।
৬। এইবার স্ট্যাটাসটি পাবলিক মোড়ে ছেড়ে দিন; লাইক মারফত গুনতে থাকুন বাংলাদেশে ব্ল্যাকগুডসের সংখ্যা কত।
দেখবেন আস্তে আস্তে আপনার চুলকানী কমে আসছে এবং আপনাকে আর বার বার লুঙ্গি ওঠা নামা করতে হচ্ছে না।
https://www.facebook.com/asm.arshad
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




