somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরান্তি

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরান্তি
******
১। বড় শাস্তি ভোগ
****************
গতবছরের ন্যায় এ বছরও বেশী শাস্তি ভোগ করেছেন টিভি রিমোর্ট , হেন দিন নাই যে দিন সে চড় থাপ্পর খায়নি। বাংলাদেশী বিজ্ঞাপন টিভিগুলার জ্বালায় অতিষ্ট হয়ে তার মালিক রাগে দুঃখে চ্যানেল আপডাউন বাটনটিকে ক্ষয় করে মৃত্যু মুখে পতিত করেছে। বিরোধীদলও গুলাকেও এতটা শাস্তি ভোগ করতে হয়নি যতটা এই রিমোর্ট কন্ট্রোল করেছে।

২। বড় স্বস্তি
***********
হরতাল আন্দোলন মুক্ত বছর বলা যাবে ২০১৬ সালকে। যে হরতাল গুলা ডাকা হয়েছিলো (এক একটা ফাঁসির পরে ) সে গুলা পাকিস্তানের পার্লামেন্টকে যতটা উত্তপ্ত করেছিলো বাংলাদেশের রাজপথকে তার একফোটাও উত্তপ্ত করতে পারেনি।

৩। ভালো মানুষের অভয়ারণ্য
*********************
গতবছরের ন্যায় এ বছরও দেখা গেছে ফেসবুকের বুক জুড়ে রয়েছে শুধু ভালো মানুষ আর ভালো মানুষ এবং সব বিষয়ে অভিজ্ঞ এবং মানুষকে উচিত অনুচিত শিক্ষা দেয়র মতো এক বিশাল মাস্টার সমাজ । বিশেষ করে কোন দিবস-উৎসব আসলে তাদের মাথা ঠিক থাকেনা।

৪। ডেবিল নোবেল বনাম শান্তির নোবেল
***********************************
২০১৬ সালেও বাজিমাত করেছে ফটোশপ ছবি। দেখা গেছে অর্জিনাল ছবির চেয়ে ফটোশপ ছবি ব্যাপক মাত্রায় লাইক শেয়ার হয়েছে। এমনকি দুনিয়ার সব দুর্ঘটনার ছবি বার্মার ছবি হিসাবে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। ডেবিল নোবেল পেতে পারে ফটোশপ নির্মাতা। কারণ এই ফটোশপ ছবির কারণে রামু , নাসির নগর, সুনামগঞ্জ সহ অনেক জায়গায় মানুষের ঘর বাড়ি স্বপ্ন পুড়েছে। বরাবরের মতো এবারও দেশের মানুষ অন্যদিকে দাবী করছে বিটিভিকে একটা শান্তির নোবেল দিতে। যে টিভি জন্ম লগ্ন থেকেই একটা অশান্তির কথা প্রকাশ করেনি। শুধু শান্তি শান্তি এবং প্রশান্তির যত খবর।

৫।জিপিএ৫ বনাম সেকেন্ড ডিবিশনার
***********************************
এ বছর রিমোটের পর সবচেয়ে বেশী অপমানিত হয়েছে জিপিএ ৫ প্রাপ্তরা। মাছরাঙ্গার এক মেছো সাংবাদিক কঠিন কঠিন কিছু প্রশ্ন করেছিলো কিছু জিপিএ৫ প্রাপ্তদের। আর সেটা সহ্য করতে পারেনি সেকেন্ড ডিবিশন প্রাপ্ত আগের বুড়ারা। জিপিএ৫ না পাওয়ার প্রতিশোধ তারা নিয়েছে সেটা শেয়ার করে।

৬। অল্প সময়েই বড় সম্পাদক
**************************
২০১৬ তে মস্তবড় সম্পাদক এবং সাংবাদিক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন সিরামিক বিশেষজ্ঞ এবং বিনিয়োগ বিশেষজ্ঞ এবং মাত্র ৬ মাসের সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন জনাব মাহমুদুর রহমান। সদ্য কারমুক্ত হয়ে তিনি আবারো কাবাঘরের গিলাফকে ব্যানার বানানোর কাজে শরিক হবেন বলে অনুমান করা যায়।

৭। নতুন পল্টি
**************
২০১৬ সালে নতুন পল্টির নাম কাদের সিদ্দিকী। সকাল বিকাল দুই ধরণের কথাবার্তায় এইচএম এরশাদের পাশাপাশি যুক্ত হয়েছিলেন বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী।

৮। বড় হতাশা ডক্টরেটের নিরবতা
******************************
২০১৬ সালে দুই জন ডক্টরেটকে নিরব হয়ে যেতে দেখা গেছে । তারা হলেন খালেদা জিয়া বিশেষজ্ঞ জনাব ডক্টর হাসান মাহমুদ আরেকজন শান্তুিতে বড় পুরস্কার প্রাপ্ত ডঃ মোহাম্মদ ইউনুছ। তাদের পাশাপাশি বাবু নগরী ও বড় হুজুর আহম্মদ শফি সাহেবের রেলের জমি পাওয়ার পরের নিরবতায় দেশ আজ হতাশায় নিমজ্জিত , বিনোদন থেকে বঞ্চিত।

৯। নতুন সুখের ঠিকানা
****************
বাংলাদেশের মানুষ কতটা সুখী সেটা মাপার নতুন স্কেল আবিস্কার হয়েছে এই দুই হাজার ১৬ সালে। সেটা হলো হিরো আলমের লাইকার সংখ্যা। বাংলাদেশের হাজার হাজার বুভুক্ষ পুরুষ নিজের অতৃপ্ত চাহিদা হিরো আলমের মাধ্যমে খুঁজে ফিরেছেন। এমনকি সেটা দেশ চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ ফেলেছে । বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনের( যারা জন্ম থেকে প্রতিযোগীতা বিহীন) স্বার্থক ফিড ব্যাক অথবা বাই প্রডাক্ট হলো এই হিরো আলম। যার চরিত্রের মধ্যেই ফুটে উঠে এ দেশের চলচিত্রকারেরা কেমন শিক্ষাটা দিয়েছেন এত বছর ধরে।

১০। বড় পার্থক্য
**********
বছরের শুরুর দিকের নির্বাচন আর শেষ নির্বাচনের পার্থক্যটা এ যাবৎ কালের সেরা পার্থক্য বলে মনে করা হচ্ছে। পার্থক্যটা এতটা লম্বা যে সেটা সারা সৌরজগৎ বেস্টন করার পরও কিছুটা থেকে যায়। :)

১১। বড় অসাম্প্রদায়িক এলাকা
*****************************
ধার্মিকদের লাইকের বন্যা বয়ে যায় পিনাকী ভট্টাচার্য নামের এক ব্যাক্তির পোস্টে। মুসলমান দেশে এমনটা ঘটনা আশাবাদী করে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×