somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমালোচনার জবাব দিলো হেফাজত

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে যা ঘটলো- তাতে হেফাজতে ইসলামের সব সমালোচকেরাই জবাব পেয়ে গেলো।

উল্লেখ্য, ইদানিং হেফাজতে ইসলামের সমালোচনায় মুখর ছিলো দুই ধরণের মানুষ- হেফাজতের ভূমিকা নিয়ে যাঁদের অভিযোগ ছিলো পরস্পরবিরোধী।
এক দলের অভিযোগ ছিলো- দেশের এই ক্রান্তিলগ্নে হেফাজতে ইসলাম কোনো কঠোর কর্মসূচি দিচ্ছে না কেন?
আরেক দলের অভিযোগ ছিলো- হেফাজতে ইসলাম এই সহিংস পরিস্থিতিতে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিলো কী করে?

১ম দলের জবাব- হেফাজতে ইসলাম সর্বোচ্চ চেষ্টা ব্যয় করেছে ২৪ তারিখের সমাবেশ সফল করার জন্য। এমনকি মুহতারাম আমির এবং মহাসচিব এক দিন আগে ঢাকার উদ্দেশে রওয়ানাও দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদেরকে বাধা দেয়। সরকারি বাধায় শেষ পর্যন্ত সমাবেশ স্থগিত করতে হয়েছে।

২য় দলের জবাব- আল্লাহ ও রাসুল (সা.)-এর অপমানের নিন্দা জানানোই শুধু হেফাজতে ইসলামের দায়িত্ব নয়। জনগণের আর্তনাদে গর্জে ওঠাও হেফাজতে ইসলামের দায়িত্ব। সরকার জনগণকে স্বীয় ভোটাধিকার প্রয়োগের আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করবে- এ ব্যাপারে কি হেফাজতের কিছুই বলার নেই? যৌথবাহিনী সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়ে যাকে-তাকে গুলি করে মারবে, মানুষের ঘর-বাড়ি গুড়িয়ে দেবে- এ বিষয়ে কি হেফাজতে ইসলামের কিছুই বলার নেই? আমার বাস্তব অভিজ্ঞতা, বর্তমানে সরকারের স্বৈরাচারী ভূমিকার সমালোচনা করে অনেক নারী-পুরুষ অসহায় দৃষ্টিতে হেফাজতে ইসলামের হস্তক্ষেপ কামনা করছে। তাঁদের ধারণা, এই মুহূর্তে একমাত্র হেফাজতে ইসলামই পারে জনগণকে নিয়ে এই জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে। অনেক যুবা এবং বৃদ্ধ অপেক্ষায় আছে হেফাজতে ইসলামের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে বলে। এটা আসলে তাঁদের আবেগের বহিঃপ্রকাশ। তাঁরা চায়- হেফাজতে ইসলাম সরাসরি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। কিন্তু হেফাজতে ইসলামের দীর্ঘ নিরবতা দেখে তাঁরা ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত হেফাজতে ইসলামের নিরব ভূমিকার সমালোচনা করতে লাগলো। আস্তে আস্তে মানুষ হেফাজতে ইসলামকে ভুল বুঝতে শুরু করলো। এসব বিষয় বিবেচনা করলে বর্তমান সময়ে হেফাজতে ইসলাম কর্তৃক একটি বড় ধরণের কর্মসূচি ঘোষণা আবশ্যক হয়ে দাঁড়ায়। হেফাজতে ইসলাম তো সরকারের বিরুদ্ধে সমাবেশ ডাকে নি। বরং ১৩ দফা দাবি আদায় এবং বর্তমানের অরাজক পরিস্থিতি দূর করার আহ্বান জানানোর লক্ষ্যেই ঘোষিত সমাবেশকে সফল করার জন্য সরকার ও বিরোধীদল উভয়ের সহযোগিতা চেয়েছে। হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ সমাবেশেরই আহ্বান করেছিলো। সরকার চাইলে এ সমাবেশের অনুমতি দিতে পারতো। কিন্তু সরকার সে সুযোগ দেই নি। পুলিশ দিয়ে বাধা প্রদান করেছে। টিভির খবরে বা অন্য যে কোনো উপায়ে দেশের জনগণ ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। যাঁরা হেফাজতে ইসলামের নিষ্ক্রীয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলো, এখন আশা করি- হেফাজতে ইসলাম সম্পর্কে তাঁদের নেতিবাচক ধারণা দূর হবে। তাঁদের সমালোচনার জবাব তাঁরা পেয়ে যাবে।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×