কতক লোক বলে এখন বিএনপিকে দরকার। খালেদাকে দরকার।
কতক বলে খালেদা দিয়ে কাজ হবে না। দরকার তরুণ নেতৃত্ব। যেমন তারেক।
কতক বলে তারেক দিয়ে কিছু হবে না। দরকার আন্দালিপ পার্থের মত ড্যাশিং নেতাকে।
আমার মনে পড়ে কদিন আগের ঘটনা। আমার দুই বন্ধুর সাথে চানখারপুলের এক দোকানে বসে খাচ্ছি। খাওয়া শেষে পানি খেতে গেলে এক বন্ধু বলল-"দোস্ত পানিটা মনে হয় ভালো না। তারচেয়ে বোরহানি অর্ডার দেই।"
আমার খুব হাসি পেয়েছিল। সে পানি ভালো না বলে খাবে না, কিন্তু ঐ পানি দিয়ে তৈরি বোরহানিই খেতে চাচ্ছে !!
উপরের লোকগুলোর অবস্থা এইরকম। আওয়ামি খারাপ, তাই বিএনপি দরকার। খালেদা না তারেককে, তারেককে না পার্থকে দরকার। ঘুরেফিরে সেই একই। গণতন্ত্র। মানে পানি খারাপ তাই পানি খাব না কিন্তু ওই পানির শরবত বা বোরহানি খাব।
গণতন্ত্রের মজা টের পেয়েও যারা "প্রকৃত গণতন্ত্রের" জন্য আফসোস করেন, তারা কাল ভোট দিতে যাইয়েন। প্রকৃত গণতন্ত্রই প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধান অক্ষুণ্ণ রেখে গণতন্ত্রকে সমুন্নত রেখেই এই নির্বাচন হচ্ছে। আপনাদের সাধের গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্র। পবিত্র সংবিধান, শহীদ ধীরেন্দ্রনাথ এবং প্রকৃত গণতন্ত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



