৭ই জানুয়ারী ২০১১। ভোর ৬টা। চারিদিক কুয়াশার চাদরে ঢাকা।
নীরব-নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ করে বিশ্বের সবচাইতে পিশাচ, হিংস্র-জানোয়ার, কুত্তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নোংরা ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনী BSF এর গুলির শব্দ সেই নীরবতা ভেঙ্গে দিল। পরক্ষনেই সেই শুভ্র কুয়াশার জাল ভেদ করে ১টি নিষ্পাপ কিশোরীর 'পানি-পানি' রবের আর্ত-চিৎকার দিক-বিদিক ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশ-ভারত সীমান্তে সেই চিৎকার যেন এখনও ঘুরে ফি...রে। কিছুক্ষনের মধ্যেই সেই চিৎকারও আর শোনা গেল না।
►শুভ্র কুয়াশা বুক ভরা বেদনা নিয়ে নিঃশেষ হয়ে গেল। সবাই দেখতে পেলো কাঁটাতারে ঝুলে আছে এক কিশোরী, আর কয়টিদিন পরেই যার বিয়ে হওয়ার কথা ছিল। নাম তার ফেলানী(১৫)। হতভাগ্য এই মেয়েটির অপরাধ ছিল, সে সীমানা পাড়ি দিতে চেয়েছিল, আসতে চেয়েছিল তার মাতৃভূমি বাংলাদেশে। আর এই জন্যই তাকে জীবন দিতে হলো। কিন্তু তাকে যারা পৈশাচিকভাবে মারলো, তাদের কোন বিচার হলো না, যারা কাঁটাতারের বেড়া দিল তাদের কিছুই হলো না। হলো শুধু ফেলানীর। শহীদ হলো ফেলানী।
►আল্লাহ যেন এই মেয়েটির ইহকালীন জীবনের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করেন, সেই দোয়াই করি। এ ছাড়া কিইবা করার আছে আমাদের। অনেক কিছু করার আছে!! সেই দিন আর বেশি দূরে নয় ইনশা-আল্লাহ তাকে হত্যার বিচার, তার বাংলার ভাইয়েরাই করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



