মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে " বিজয়ের পথে " আগামীকাল সিলেটে থাকবে ।।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসন্ন মহান বিজয় দিবসকে সামনে রেখে আমরা বাংলাদেশের প্রধান প্রধান বিভাগীয় শহর ও কয়েকটি জেলা শহরে আমাদের মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং পাশাপাশি বিদেশীদের ক্যামেরায় আমাদের এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের যে চিত্র ফুটে উঠেছে সেটি প্রদর্শন করতে যাচ্ছি। পাশাপাশি মুক্তিযুদ্ধের উপরে আমাদের নিজেদের তৈরি বেশ কয়েকটি তথ্যচিত্র তৈরি করা আছে যেগুলা আমরা প্রদর্শন করবো।
এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো আমাদের মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও নির্মমতা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের কাছের তুলে ধরা। আপনারা সবাই জানেন যে, এখন আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ তরুণ ও যুবক এবং যাদের বেশিরভাগই মুক্তিযুদ্ধকে নিয়ে আবেগী, তারা এ নিয়ে জানতে ইচ্ছুক। কিন্তু দারুণ পরিতাপের বিষয় যে আজও পর্যন্ত তারা আমাদের এই যুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য জানেন না। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই বাংলাদেশের প্রতিটি তরুণ ও যুবক আমাদের এই মহান মুক্তিযুদ্ধের ব্যাপকতা, এসময়ে সংঘটিত গণহত্যার নির্মমতা, ভয়াবহতাসহ মুক্তিযুদ্ধ পরিচালনার সঠিক ইতিহাস সম্পর্কে জানবেন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে নিজেদেরকে গড়ে তুলবেন।
CP গ্যাং Production নিবেদিত
বিজয়ের পথে এর পরবর্তী প্রদর্শনী অনূষ্ঠিত হবে আগামীকাল সিলেটে..
তারিখঃ ৯ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ কীন ব্রীজ সংলগ্ন
(শারদা হলের বিপরিত পাশে)
দেখা হবে বিজয়ের পথে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।
সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩

বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই...
...বাকিটুকু পড়ুনপ্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯

আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত...
...বাকিটুকু পড়ুন