somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ুন মুক্তিযোদ্ধাদের কাহিনী , জানুন মুক্তিযুদ্ধকে

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধ, ১৯৭১

প্রতিটি বাংলাদেশীর চিন্তা, চেতনা, মেধা, মননে ছড়িয়ে।

প্রতি বছর আমরা পালন করি বিজয় দিবস। নানান আয়োজনে। শুনি অনেক বীর সেনানীর গল্প। কিন্তু আমরা এত বছরে কয়জনের যুদ্ধের গল্প শুনেছি ? অনেকের বীরত্বের গল্প থেকে গেছে আড়ালে। এই ভাবনা থেকেই CP গ্যাং সিদ্ধান্ত নেয় আড়ালে থাকা সেই সব মুক্তির গল্প শোনার, সেদিনের মুক্তির গল্প শোনানোর। সেই সব গল্প শোনানোর জন্যই CP গ্যাং প্রোডাকশন্স এর নিবেদন ' মুক্তির গল্প '---- আপাতত শোনানো হলো CP গ্যাং সদস্যদের পরিবারের মুক্তিযোদ্ধাদের গল্প। এই ইবুক প্রকাশে CP গ্যাং এর লক্ষ্য ছিলো নির্দিষ্ট। বাংলাদেশের গল্প শোনানো, বঙ্গবন্ধুর গল্প শোনানো আর মুক্তির গল্প শোনানো। যে গল্পগুলো শুনে নাড়া পড়বে পাঠক হৃদয়ে। যে বুকফাটা আর্তনাদের ধ্বনি শুনে পাঠক মনে নাড়া দিবে সেদিনের বেদনার কথা। যে চিৎকার শুনে পাঠক মনে উদ্বেলিত হবে সেদিনের বিজয়ের অনুভুতিতে, সেই গল্প শোনানো। সেই গল্প, যে গল্পের ত্যাগের কাহিনী শুনে, কষ্টের বর্ণনায় আপনি বুঝতে পারবেন কত কষ্টের ফল এই বাংলাদেশ, যেখানে আজ আমি আপনি দাড়িয়ে আছি, স্বাধীনভাবে আছি। সে গল্প শোনানো, যে গল্প শোনার পর আরও দৃপ্ত হবে আপনার শপথ। বাংলা মা’কে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ করে গড়ার, বিভেদ ভুলে দেশের জন্য হাতে হাত রেখে লড়ার, ধন ধান্যে পুস্পে ভরা বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন প্রতিটি মুক্তিযোদ্ধা, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেদিন ত্যাগ স্বীকার করা সকল আবাল বৃদ্ধ বনিতা। সেই বাংলাদেশের স্বপ্নই দেখে CP গ্যাং। এই স্বপ্নের হাত ধরেই এই ‘মুক্তির গল্প’--- ধীরে ধীরে আড়ালে থাকা আরো অনেক মুক্তিযোদ্ধাদের গল্প শোনানোর প্রয়াস চালিয়ে যাবে CP গ্যাং। আমাদের সামর্থ্য সীমিত কিন্তু লক্ষ্য গগনচুম্বী আর তাই সেই স্বপ্নের আকাশ ছুঁয়ে দেখবোই আমরা, কোন একদিন। বীরদের গল্প চলতে থাকবে, চলতে থাকবে 'মুক্তির গল্প'



আশা রইলো ইবুকটি পড়বেন এবং আপনার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবেন

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×