somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকায় ঢুকলেই ট্যাক্স টার্গেট ১০০ কোটি টাকা

০৩ রা আগস্ট, ২০১২ রাত ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহমেদ জামাল: রাজধানী ঢাকায় ঢুকলেই দিতে হবে ট্যাক্স। প্রাইভেট কার, বাস, ট্রাক, মোটরসাইকেল, অটোরিকশাসহ সব ধরনের যানবাহনকে এই ট্যাক্স দিতে হবে। কোন ধরনের যানে কী পরিমাণ ট্যাক্স ধরা হবে তা এখনও স্থির করা হয়নি। তবে এ খাতে ১০০ কোটি টাকা আয় করার টার্গেট নিয়েছে নবগঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন। চলতি অর্থবছরে রাজধানীতে সব ধরনের যানবাহন প্রবেশের ক্ষেত্রে এই অক্‌টোপ্রথা (নগরশুল্ক) চালুর প্রস্তাব করেছে স্বায়ত্তশাসিত এই সংস্থা। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন আছে। সেখান থেকে অনুমোদন পেলেই ট্যাক্স আদায় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, ’৮০’র দশকে রাজধানীতে যানবাহনের প্রবেশের ক্ষেত্রে নগরশুল্ক ব্যবস্থা চালু ছিল। এখাতের আয় দিয়ে সে সময় নগরীর রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন কর্মকাণ্ডের চাকা সচল রাখা হতো। পরে সরকার নগরীর উন্নয়ন খাতে বার্ষিক আড়াই শ’ কোটি টাকা অনুদান দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ২২ বছর আগে নগরশুল্ক ব্যবস্থা তুলে দেয়া হয়। কিন্তু সরকারি অনুদানের অংক ক্রমশ কমে যায়। বর্তমানে এখাতে সরকার তরফে বরাদ্দ আছে ৩৮ কোটি টাকা। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীর বাইরের যানবাহনকে ঢাকায় প্রবেশের ক্ষেত্রে নগরশুল্ক আরোপের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। ৫ই জুলাই ডিসিসি উত্তরের ঘোষিত বাজেটে এই শুল্ক আরোপের প্রস্তাব করেন প্রশাসক শাহজাহান আলী মোল্লা। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্সের পরিমাণও বেশ কম। রাজস্ব আদায়ের তেমন বড় কোন খাতও নেই। তাই এই অঞ্চলের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নের স্বার্থে নগরশুল্ক ব্যবস্থা চালু করা জরুরি। এ জন্য হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে যানবাহনের উপর ট্যাক্স বসিয়ে আয় বাড়াতে চান তিনি। এদিকে প্রস্তাবটি যাচাই বাছাই ও চূড়ান্ত অনুমোদনের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নগরশুল্ক আদায় এবং আরোপের পদ্ধতি ঠিক করা হবে বলে জানান প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মহসিন আলী। তিনি বলেন, প্রাথমিকভাবে এই খাতে আমাদের রাজস্ব আদায়ের টার্গেট ৭৫ থেকে ১০০ কোটি টাকা। তবে রাজধানীমুখী যানবাহনের ক্রমবর্ধমান চাপের কারণে এই শুল্ক আদায়ের পরিমাণ আরও বাড়তে পারে।
ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে বিভক্ত হওয়ার পর ৫ই জুলাই পৃথক বাজেট ঘোষণা করা হয়। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০০ কোটি টাকা আয়ের টার্গেট নিয়ে ১০ ভাগ হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রস্তাব করেছে। অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে যানবাহনের উপর শুল্ক আরোপের প্রস্তাব করে। উভয় করপোরেশনের প্রস্তাব নিয়ে নগরবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।


Click This Link
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×