somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণফোনের বিরুদ্ধে ১২ কর্মীর মামলা

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানের সাবেক ১২ কর্মী। জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে চাকরি থেকে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করার অভিযোগ এনে গ্রামীণফোনের ওই কর্মীরা সম্প্রতি এই মামলা করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. সেলিম আহসান খান বাংলানিউজকে জানান, শ্রম আইনের ৩৩ ধারায় ঢাকার শ্রম আদালত-১ এই মামলা করা হয়েছে। এই আদালতের বিচারক মিয়া মো. শরীফ (জেলা ও দায়রা জজ)।

তিনি জানান, তার মক্কেলদের ট্রেড ইউনিয়ন করার দায়ে প্রথমে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে ভয়ভীতি দেখিয়ে একটি লিখিত আদায় করা হয়। এরপর তাদের বরখাস্ত করার চিঠি প্রত্যাহার করে নেয় গ্রামীণফোন কর্তৃপক্ষ। আসলে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেননি। ভয় দেখিয়ে যে লিখিত নেওয়া হয়, তাকেই পদত্যাগপত্র হিসেবে দেখায় গ্রামীণফোন।

এর আগে গত ৩০ আগস্ট কর্মী ছাঁটাইয়ে দেশের বিদ্যমান শ্রম আইনের লঙ্ঘন হওয়ায় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিইও টরে জনসেন ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা হারুণ ভাট্টির বিরুদ্ধে এই মামলা করেছিলেন প্রতিষ্ঠানের দুই কর্মী। আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই গ্রামীণফোন কর্মীরা শ্রমিক ইউনিয়ন গঠনের জন্য রেজিস্ট্রেশন পেতে আবেদন করেন। আর ২৪ জুলাই রাত ১১টায় ২১৩ জনকে একযোগ চাকরিচ্যুত করার ই-মেইল বার্তা পাঠানো হয়।

মামলার বাদীরা হলেন— মো. আশরাফুজ্জামান, বরুণ কুমার দাস, আইয়ুব আলী, শেখ মো. সেলিম, মনোয়ারুল মোর্শেদ, রাজু আহমেদ ইবনে হাবিব, সাইফুল হক খান, শরীফুল ইসলাম, জাফর ইকবাল ও ইমতিয়াজ মাশরার পাশা

সুত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×