ভারতের কারটুন দেখে হাসতেই আছি
কাশ্মিরের লোকজনকে নাকি পরমাণু যুদ্ধ মোকাবেলার জন্য বাঙ্কার তৈরি করতে হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের কাছ থেকে বিশ্বের পরমাণু,জীবাণু ও রাসায়নিক অস্ত্র হামলা মোকাবিলার কৌশল শেখা উচিত।এখন থেকে পরমাণু,জীবাণু ও রাসায়নিক অস্ত্র হামলাকে ভয় পাওয়ার দিন শেষ। কি চমকে উঠলেন !!!
নিচের নিউজটি পড়ুনঃ
পরমাণু যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি নিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণকে সতর্ক করে দিয়েছে দেশটির পুলিশ বাহিনী। ভারত-পাকিস্তান সীমান্তে গত কয়েকদিন ধরে প্রাণঘাতী সহিংসতার পর ভারতের পুলিশ কাশ্মিরের জনগণের প্রতি এ সতর্কতা উচ্চারণ করল। এসব হত্যাকাণ্ডের পর গত সপ্তাহে দু'দেশের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হন।
ভারতের পুলিশ স্পষ্টভাবে বলেছে, কাশ্মিরের লোকজনকে পরমাণু যুদ্ধ মোকাবেলার জন্য বাঙ্কার তৈরি করতে হবে।
এ নিয়ে পুলিশ এক বিজ্ঞপ্তি দিয়েছে কাশ্মিরের ইংরেজি দৈনিক 'গ্রেটার কাশ্মির' পত্রিকায়। গতকাল (সোমবার) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাশ্মির রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এ বিজ্ঞপ্তি দিয়েছে। এ বাহিনী কাশ্মির পুলিশেরই অংশ। আর বিজ্ঞপ্তির শিরোনাম দেয়া হয়েছে- "পরমাণু, জীবাণু ও রাসায়নিক অস্ত্র থেকে সুরক্ষা।" এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে- এ ধরনের বিস্ফোরণে বহু বিখ্যাত ও জনপ্রিয় স্থান এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে।
পরমাণু বোমার বিস্ফোরণের পর কি ধরনের সতকর্তামূলক ব্যবস্থা নিতে হবে তা এ বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা হয়েছে।
সুত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়...
...বাকিটুকু পড়ুনচব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল
কুৎসিত ভাবনার পাথারে
দৃষ্টি ভঙ্গির অন্তরে অন্তরে
একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল।
ও কুৎসিত তোমার, বোধ শক্তি শূন্য
দৃষ্টি ভঙ্গি কতটা রেখেছ অন্ধ
হাজার প্রশ্নের মুখোমুখি কেমনে তুমি
এভাবেই পার কুৎসিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন
আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার...
...বাকিটুকু পড়ুন