somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফানি চিঠিঃ পড়লে চাটবেন, না পড়লে পস্তাবেন(১৮+ কিনা তা আপনার বিবেচনা সাপেক্ষ)

১৯ শে মার্চ, ২০১১ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাই দোস্ত,
কেমন আছছ? আশা করি তরমুজের মত তরতাজা আছছ। তর শরীরের টেম্পারেচার জানবার লাইগা বহুতবার খাঁটি গাওয়া ঘি মাখা একখানা পত্র লইয়া পিয়নের বাড়ি পর্যন্ত গিয়াছিলাম। ফলাফল ছিল যথারীতি গোল আলু :| । এদিকে আমাগো হোস্টেলের কন্ডিশনও ভাল ঠেকতাছে না। রাজনীতি আর ক্ষমতার উত্তাপে হোস্টেলটা সিদ্ধ পানির মতই ফুটতাছে। তার উপর আবহাওয়াও খুব একটা ভাল না, মনে হয় ঘূর্ণিঝড় ক্যারামত আলী কয়েক দিনের মধ্যেই তার ক্যারামতি দেখাইব:-*।

এদিকে আমাগো দোস্ত আক্কেল আলী শহরের কার্বন ক্যামিকেল মিশানো অক্সিজেন মানে কার্বন-ডাই-অক্সাইড খাইয়া অস্বাভাবিক রকম ফুইলা গেছে, চেহারায় তার গরু গরু ভাব। দেখলে মনে হয় এই মাত্র কোন বলদ গরু বাছুর প্রসব কইরা হাঁফ ছাইড়া বাঁচছে:)। ও, আরেকটা কথা, আমাগো রোমান্টিক সেন্সের ক্লাসমেট সুরুত আলী একমাসে একশটা মেয়ে পটাইয়া গিনেস বুক অব কলেজে নাম লেখাইছে। ফাইনাল পরীক্ষায়ও সে বেবাক স্টুডেন্টরে লাথি মাইরা ফার্স্ট হইছে। তার এহেন পারফরমেন্স দেইখা আমাগো কলেজের বেবাক পুলা মাইয়া তারে সামনের বারই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার উপদেশ জারি করা স্টার্ট করছে:P। তার পারফরমেন্সে কলেজের মাস্টাররা সবাই গর্বে ফুইল্যা ফুইট্যা আওয়াজ দেওনের পথে। B-)

ইদানিং আবার সংস্কৃতি বিভাগের বেশ কিছু মাইয়া তার পিছনে লাফাইতেছে শুনলাম।/:) মাইয়া গুলার উপদ্রবে তার জীবন নাকি পুড়া কাঠকয়লার মত হয়া গেছে। তয় গতকাল সে মলিবাদে বাকি সব মাইয়ারে সাফ জানাইয়া দিল, “তোমরা যদি আমারে ডিস্টার্ব কর তো আমার আব্বাজান তোমাগো আম্মাজানদের ডিস্টার্ব করবX(”। অহো তরে তো কইতে ভুইল্যা গেছি, মলি হইল আমাগো পাড়ার জলিল মেম্বারের মেয়ে, হেব্বি সুন্দরি, দেখতে এক্কেবারে আমাগো দেশি পাকা লাল-টসটসে টমেটোর লাহান;)। মাইয়াডার দিকে তাকাইলে চোখ দুইটা মোটরগাড়ির হেড লাইটের মত হইয়া যায়। আমাদের এলাকার এম.পি টল্টু মানে মাইয়া পাগল টল্টু:D প্রত্যহ দুইবার কইরা সুরুত আলীরে দশ নম্বর সিগন্যাল দিয়া যায়, “তোরে যদি আরেকবার মলির লগে ডেটিং মারতে দেখি তয় হালকার উপর ঝাপসা মাইরা হাড্ডিগুড্ডি ভাইঙ্গা মলিগো বাসার সামনের তেতুল গাছের আগায় ঝুলায়া রাখুম!X((”।

কিছুদিন আগে হইছে কি জানসরে দোস্ত, আমাগো ঐ এম.পি টল্টু বাসে এক প্যাসেঞ্জারের পকেট মারিং অ্যান্ড কাটিং কইরতে যাইয়া ধরা খাইছে, তারপর যা হওনের হইছে; পাবলিকের ফেয়ারনেস ধোলাই সেই সাথে শ্বশুরআব্বার ফ্রী প্যাঁদানি খাইয়া দুই সপ্তাহ শ্বশুরবাড়িতে(জেলখানায়) কাটাইছে। তয় কদিন আগে দেইখলাম সে এলাকার এক গার্লস স্কুলের সামনে খাঁড়ায় আছে। তার চুল গুলা দেইখ্যা মনে হয় জেন কারেন্টের শক খাইছে। কি সুন্দর মুখখানা ছিল তার, দেখি এক্কেবারে বাসি বেগুনের মত চুইপসা গেছে। তার ভেড়া মার্কা মুখখানা দেইখ্যা আমার অন্তরে ঈষৎ মায়ার উদয় হইল, বেচারা সাপও না, মাছও না- কুইচ্চা =p~ ।

যাক সে কথা, কলেজে আমাগো সিনিয়র, প্রেমের প্রবাদ পুরুষ আব্বাস ভাই কলেজে আসতে যাইতে দুইবার চইদ্দ নম্বর মাইয়াগো ইভটিজিংএর খপ্পরে পড়ে। এ খবর জানবার পর সে যে মাইয়াটার লগে গোপনে লাইন মারছিল সেও নাকি তারে 1/cos খাওয়াইয়া উড়াল দিছে। এ দুঃখে সে ভালবাসা দিবসে গলায় গলায় দূর্বাঘাসের লতা বাইন্ধা কচুগাছের সাথে ঝুইল্যা পরপারে ট্রান্সফার হইয়া গেছে:-/।


তয় কদিন ধরে আমারে স্বপ্ন রোগে পাইছে। সপ্তাহ খানেক আগে এক রাইতে স্বপ্নে শেয়ালের ধাওয়া খাইয়া দৌড়াইতেছিলাম। নিজেরে টারজান মনে কইরা ঝুলার জন্য গাছের লতা ধইরা টানতাছি। হঠাৎ ঘুম ভাঙার পর দেখি আমি পাশে শুয়ে থাকা ইফতি হুজুরের পাজামার দড়ি ধইরা টানতাছি:|। তয় ব্যাডা ঘুমের ঘোরে নাক ডাকতেছিল, টের পাই নাই/:)। তবে কবিরাজের দেওয়া ডোজ খাইয়া আপাতত ভাল আছি।

লোডশেডিংএর কারণে চোখ গুলান অন্ধকার হয়া গেছে। আইজ এট্টুকেই থাক দোস্ত। অনেক কিছুই বলার ছিল, কিছুই বলা হল না।

ইতি-
তোর পরানের কুসুম
গজব আলী
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১১ রাত ১২:৫৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×