ইদানীং চায়ের দোকানে, আড্ডায়, পথে ঘাটে, বাসের সিটে দেখি মানুষের মুখে মুখে রাজনীতিবিদদের প্রতি চরম ঘৃণা প্রকাশ হতে দেখছি। সংবাদপত্রে, ব্লগে, ফেসবুকেও এর ছড়াছড়ি। খবরের কাগজগুলোতে এই সমালোচনা যতটা না শালীন, এর চাইতে বহুগুণ অশালীন এবং নগ্ন বাইরের জন-সমাগমগুলোতে। এসব ভাষা শুনে মাঝে মাঝে লজ্জায় দৃষ্টি অবনত হয়ে আসে। ভাবি, এরাই কি আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকারগণ, যাদের আমরা ভালবেসে জাতির জনক, দেশপ্রেমিক আখ্যা দিয়েছিলাম? এরাই কি তাদের প্রতিনিধি, যাদেরকে আমরা ভালবেসে শেরে বাংলা, গণমানুষের নেতা বলে উপাধি দিয়েছিলাম? মাত্র তো কয়েকটা বছরের ব্যবধান। এর মধ্যে তাদের উত্তরাধিকারীরা তাদের অবস্থান এতটা নিচে নামিয়ে ফেলেছে?
রাজনীতিবিদ বলতে আজকে আমরা বুঝি চোর ডাকাতের সাক্ষাত প্রতিমুর্তি বলে। প্রবল ঘৃণা তাদের প্রতি মানুষের। কিন্তু অবাক হই, এই তারাই আবার ভোট এলে নাচতে নাচতে ভোর বেলায় ভোটকেন্দ্রে গিয়ে হাজির হয় ভোট দেওয়ার জন্য। টিভি পর্দায় দেখি আশি উর্দ্ধ বৃদধ বৃদ্ধা নাতিদের কোলে উঠে গিয়ে ভোট দিয়ে আসছেন। ৭০শতাঙশের বেশী ভোট কাষ্টি্ং হয়। এই অদ্ভুত কাণ্ডের ব্যাখ্যা আমার জানা নেই। তবে কি মানুষগুলোর মস্তিস্কে কোন স্মৃতিশক্তি অবশিষ্ট নেই। তারা কি সব ভুলে যায়?
কিঙবা এইসব আলোচনায় যারা রাজণীতিবিদদের প্রতি খিস্তি খেউর ছোটান, আসলে কি তারা ভোট দেন না?
যদি ভোট না-ই দেন, তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য তারা কোন পদ্ধতি চিন্তা করছেন, কিঙবা কোন পদ্ধতি আসা উচিত বলে মনে করছেন? এখানে যারা নেতানেতৃদের ঘৃণা করেন তারা জবাব দিবেন কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


