somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এবার গ্যালারীতেই থাকতে চাই

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্ত্বাবধায় সরকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধানের একচুলও বাইরে তিনি যাবেন না। কিন্তু বিরোধীদলীয় নেত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন এমন গণআন্দোলনের সূচনা তিনি করবেন যে, কারো মাথায় চুলই থাকবে না। অবশ্য এর জবাবে আওয়ামীলীগের পক্ষ থেকে জবাব এসেছে, বিরোধীদলীয় নেত্রীর তো চুলই নেই, তিনি পরচুলা পরে থাকেন। তিনি আবার চুল রাখবেন না কী! যাই হোক চুল নিয়ে এই টানাটানি নিয়ে কয়েক দিন যাবত রাজনীতির ময়দানে বাহাস চলছে। অনেক শ্রোতা, দর্শক এই চুলের বাহাস শুনে ব্যাপক বিনোদিত হচ্ছেন। কিন্তু সচেতন মহল মনে করছেন রাজ-রাজড়াদের এই চুল টানাটানি শেষ পর্যন্ত কতদূর গড়ায় তা নিয়ে চিন্তার বিষয়। কারণটা এই যে টানাটানি শুধু রাজ-রাজড়াদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলে ততটা ভয়ের কারণ হোত না; টানাটানিতে শেষ পর্যন্ত জনগণের ধমনীটাই না ছিড়ে যায়। কথায় আছে “রাজায় রাজায় যুদ্ধ হয়- উলুখাগড়ার প্রাণ যায়।” কিন্তু এই প্রবাদটিতে মনে হচ্ছে ইদানিং কিছুটা পরির্তন এসেছে। এখন সাদ্দাম হোসেন, গাদ্দাফীদের মত ডিক্টেটররাও মারা পড়ছে। কথায় আছে, “পাটা-পুতায় ঘষাঘষি- মরিচের দফা শেষ।” আমাদের এই আশঙ্কার কারণ আছে এই জন্য যে আমরা “ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই।” তাছাড়া অতীতে আমাদের “চুন খেয়ে মুখ পুড়েছে, এখন দই দেখলেও ভয় পাই।” এবার তাই সিদ্ধান্ত নিয়েছি যে চুলোচুলি শুরু হলে আমরা সেই চুলোচুলি গ্যালারীতে বসেই দেখব। মাঠে নামব না। যিনি জয়ী হবেন তার পক্ষে জয়গান গাইব। যিনি পরাজিত হবেন তার মাথায় সুযোগ পেলে দু’একটা আঘাত করে আসব। কারণ আমরা “তেলের মাথায় ঢাল তেল, রুক্ষ মাথায় ভাঙ্গ বেল” এই প্রবাদটি ভালই জানি। তাছাড়া গ্যালারীতে বসে যদি একজন শাসক পাই তাহলে আরো একটা সুবিধা হবে। আর তা হোল “ধরি মাছ না ছুই পানি।” অর্থাৎ বিনা শ্রমে ফলপ্রাপ্তি। এতে করে সরকারের যে কোন কাজের বিরোধিতা করার জন্য বিরোধিদলের দাঙ্গা-হাঙ্গামা থেকে আমরা মুক্তি পাব। সাথে আমাদের আরো একটি সুবিধা হবে; “সাপও মরবে আর লাঠিও ভাঙ্গবে না।” কিন্তু যদি চুলোচুলি না হয়, আপসে উভয়পক্ষ দেশটাকে ভাগ বাটোয়ারা করে খেতে বসেন তাহলে আবার আমাদের মত “মরার উপর আবার খাড়ার ঘাঁ পড়বে।” তখন আমাদের “আমও যাবে ছালাও যাবে।” তবে শেষ পর্যন্ত সর্বশেষটাই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কিছু প্রাণীর লেজ কখনো সোজা হয় না”। হ্যাঁ, তবে একটা সম্ভাবনা আছে। মরার পর নিশ্চয় আমাদের নেতৃবর্গ সোজা হবেন। কারণ “গর্তে ঢোকার সময় সাপও সোজা হয়ে যায়।”
আল্লাহও কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করে। এই দুই দলের বাইরে রাজনীতিতে কিছু “ছাগলের তিন নম্বর বাচ্চা” আছে যারা দুধের ভাগ পায় না কেবল লাফালাফি কোরেই মরে। তাদের বক্তব্য হোল নেতৃত্বে পরিবর্তন আনতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হোল গণতন্ত্র আবার কিরে বাবা! গণতন্ত্রের তো কোন আগাও নাই মাথাও নাই। এর দুই দিকেই মুখ আর মাঝখানে শুধু পেট। তারা বলেন না সেই পরিবর্তনটা আনবে কে! তারা মুখে খুব “রাজা উজির মারেন।” কিন্তু “বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে” তা দেখিয়ে দেন না। এরা সুশীল। গোলটেবিল আর টকশো তে তেনারা গলা ফাটিয়ে চিৎকার চেচামেচি করেন, কিন্তু এমনভাবে কথা বলেন যে “ধরি মাছ না ছুই পানি।” অর্থাৎ কোন কিছু গায়ে মাখাতে চান না। আবার একটা শ্রেণী আছে যারা কিছু হলেই ইসলাম গেল ইসলাম গেল বলে চেঁচামেচি করেন। আরে বাবা! ইসলাম যাওয়ার কি আছে? ইসলাম থাকলে তো যাবে! সামষ্টিকভাবে ইসলামের আছেটাই বা কী? সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আর আল্লাহর উপর আস্থা লিখে আর বাকি আইন নিজেদের বানানো, এ যেন “বিসমিল্লাহ বলে চুরি করতে যাওয়ার” মত। এদের মধ্যে আরেকটা ভাগ আছে। তাদেরকে আলুর সাথে তুলনা করা যায়। আলু যেমন সব তরকারীর সাথে চলে এরাও সন্ত্রাসীরা যেমন মত ভাড়ায় খাটে, তেমনি পয়সার লোভে সবদলের হয়েই ফতোয়া দেন, তাদের সকল কর্মকা- জায়েজ করে দেন। এদেরকে আবার কেউ কেউ ওলামায়ে ছু’ও বলে থাকেন। আরো একটা ভাগ আছে যারা চেতনার বড়ি খেয়ে অচেতন হয়ে আছে। এদেরকে মানসিক রোগী হিসেবে আখ্যা দেওয়া যায়। এদের চেতনা খুব প্রখর। একটা নির্দ্দিষ্ট সময়ে এদের মগজ আটকে আছে। কিছু হলেই এদের চেতনায় আঘাত লাগে। এরা আর ধর্মব্যবসায়ী মোল্লারা মুদ্রার এপিঠ ওপিঠ। একটা ধর্মান্ধ, আরেকটা চেতনান্ধ। এদের দাপাদাপিতে বর্তমানে দেশ চলেছে ধ্বংসের দ্বারপ্রান্তে। এদের সঠিক রাস্তা হেমায়েতপুরে। কিন্তু হেমায়েত পুরে এত পাগল ধরবে কি করে? হেমায়েতপুরের শাখা অফিস তৈরি করতে হবে। না হলে যে উপায় নেই, এরা সব জায়গায় “নাক গলায়।” ডাকলেও কথা বলবে আবার না ডাকলেও কথা বলবে। কথায় আছে “পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়!” “এরা সব কাজের কাজী।” বলতে পারেন, ‘আপনি কোন কাতারে?’ আমি ভাই কোন কাতারেই পড়ি না। না ঘরকা না ঘাটকা। তবে খেলা যেহেতু হবেই একটা, আমি গ্যালারীতে বাদাম নিয়ে বসেছি খেলা দেখব বলে। এবার আর মাঠে নামছি না। কারণ যাদের হয়ে মাঠে নামব তাদের সবার গোড়া একই। “যেমন পেঁয়াজ গোড়া আর রসুনের গোড়া।”
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×