somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয় পক্ষের মধ্যস্থতা কামনা নিজেদের অযোগ্যতার বড় প্রমাণ

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসন্ন জাতীয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে উদ্ভুত সমস্যা সমাধানকল্পে উভয় পক্ষই মনে করছে উদ্যোগ নিতে হবে অপরপক্ষকে। এমতাবস্থায় কেউই যে এগিয়ে আসবে না তা নিজেরাই ভাল করে জানেন। এমতাবস্থায় সমাধানের জন্য উভয়পক্ষই তাকিয়ে আছেন তৃতীয় কোন পক্ষের দিকে। আর সেটা হচ্ছে বিদেশী কূটনীতিবিদগণ। অন্ততঃ নেতা-নেত্রীদের বক্তব্য থেকে তাই প্রমাণ হয়। এভাবে অতীতেও কোন সংকট আবির্ভূত হলে দেখা গেছে অন্যদের হস্তক্ষেপের দিকে তাকিয়ে ছিল এদেশের রাজনীতিকগণ। কিন্তু তাদের হস্তক্ষেপ এ পর্যন্ত কোন শুভ ফল বয়ে এনেছে বলে জানা নেই।

২০০৭ সালে এমনি এক পরিস্থিতি ওয়ান ইলেভেন খ্যাত রাজনৈতিক পট-পরিবর্তনে কূটনীতিকরা কোন ভাল ভূমিকা নিতে পারে নি-যা একটি বড় উদাহরণ। এখন যেমন বিশেষ কয়েকটি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতগণ খুব দৌঁড়াঝাঁপ শুরু করেছেন, সেই সময়েও তারা তাই করেছিলেন। এমন নয় যে তখন তারা এদেশে অবস্থান করছিলেন না। কিন্তু তারা আসলে তেমন কিছু করতে পারে নি। সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করতেই হয়েছিল। এবারেও যে তারা কোন আহামরি কাজ করতে পারবে তার প্রতিও অধিকাংশ মানুষের আস্থা নেই। বরং পর্দার আড়ালে যদি তারা সমস্যাকে আরো ঘণীভূত করে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, বিদেশীদের দৃষ্টি থাকে যার যার জাতীয় স্বার্থের দিকে। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত মানুষ তারা নন। তা তাদের কাজও নয়। তাই ঘোলা পানিতে তারা যদি মাছ শিকারেও নামেন তাহলে এদেশীয়দের কিচ্ছু করার থাকবে না। তখন এর দায়ভার কিন্তু বহন করতে হবে এদেশীয়দেরকেই, যেমন তারা করেছিলেন সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।

আশা করি তখনকার কথা তারা ভুলে যান নি। আবার আশা করেও লাভ নেই। কারণ কোন ঘটনা থেকে যখন শিক্ষা গ্রহণ না করা হয় তখন কার্যতঃ তাকে ভুলে যাওয়াই ধরে নেওয়া উচিত। কেউ যদি সাপের গর্তে পা দিয়ে কামড় খায় এবং আবারো সেই সাপের গর্তেই পা দেয় তাহলে তাকে পাগল আখ্যা দেওয়া ছাড়া উপায় থাকে না। আমাদের রাজনীতিকগণ জেনেশুনে তাই করছেন। হাজারো সতর্কবাণী উপস্থাপন সত্ত্বেও তারা এমন একটি গর্তে নিজেদের পা ঢুকিয়ে দিচ্ছেন যে হয়তো দেখা যাবে সেখান থেকে ফিরতে হলে পা রেখেই ফিরতে হচ্ছে।


অপরদিকে যাদের পানে তারা চেয়ে আছেন তারা যে খুব ভালো মানুষ- তা নয়। এদের বেশিরভাগই সা¤্রাজ্যবাদী নীতির পৃষ্ঠপোষক। আমাদের নেতা-নেত্রীদের অনৈক্য ও দুর্বলতার সুযোগে তারা আমাদের সামনে উপদেশমালা উপস্থাপন করতে পারছে। আর নিরুপায় হয়ে আমাদেরকে তা গলাধগরণও করতে হচ্ছে। তাদের প্রকৃত চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস আমাদের নেই।

এরা নিজেদেরকে গণতন্ত্রের ধারক-বাহক মনে করে থাকেন। আমাদেরকে যত্রতত্র গণতেন্ত্রের পথে নসিহত করেন। কিন্তু বড় বড় ক্ষেত্রে দেখা যায় তারা নিজেরাই গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণতন্ত্রের গোষ্ঠী উদ্ধার করে থাকেন। সামরিকতন্ত্র, রাজতন্ত্র যা গণতন্ত্রবিরোধী সেই সব শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। সম্প্রতি মিশরের মুরসি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতে সেনাবাহিনীর অপকর্মকে অভ্যুত্থান আখ্যা না দেওয়া, গণহত্যায় কোন কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং সৌদি রাজ পরিবারের সাথে বিশেষ সখ্যতাই তার বড় প্রমাণ। অথচ সেই সব দেশের কূটনীতিকদের দ্বারস্থ হওয়ার মানসিকতা আমাদের নেতা-নেত্রীদের কিভাবে হয় তা এক বড় প্রশ্ন। এটা আসলে আমাদের জাতীয় নেতৃবৃন্দের যোগ্যতার ব্যর্থতারই এক বড় প্রমাণ। নিজেদের অবস্থান যদি ভালো থাকত, মেরুদ-ে বল থাকতো, তাহলে আমাদেরকে তাদের কাছ থেকে এসব অমৃতবাণী শ্রবণ করতে হোত না। আমাদের নেতা-নেত্রীদের এ ব্যাপারে যত দ্রুত হুঁশ ফিরবে, সচেতনতা আসবে ততই আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×