somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেতৃত্বের আকাঙ্খা এবং আমাদের সংসদ সদস্যগণ

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টিআইবি এবং সুজনের গবেষনায় দেখা গেছে শতকরা ৯৭ভাগ সংসদ সদস্য কোন না কোন নেতিবাচক কর্মকা-ে জড়িত। দেশের ৪২টি জেলার ৪৪টি দলগত আলোচনার ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করা হয়। এসব জেলার ২২০ জন সংসদ সদস্যদের মধ্যে ১৪৯ জন সংসদ সদস্যদের ব্যাপারে আলোচনাগুলো পরিচালনা করা হয়। এদের মধ্যে ১৪১ জন পুরুষ ও ৮ জন নারী সদস্য রয়েছেন এবং ১৬৩ জন সরকারদলীয় ও ১৩ জন বিরোধীদলীয় সংসদ সদস্য রয়েছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন ২৭ জন। গবেষণায় দেখা গেছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে ২৭ জনের মধ্যে ২৭ জন, বিরোধী দলের ১৩ জনের মধ্যে ১২ জন এবং নারী সংসদ সদস্যদের ৮ জনের মধ্যে ৭ জনই কোনো না কোনো নেতিবাচক কাজের সঙ্গে জড়িত।
কথা হচ্ছে রাজনীতিবিদ তথা সংসদ সদস্যরা হচ্ছেন মানুষের প্রতিনিধি। জনতা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান তাদের হয়ে কাজ করার জন্য। কিন্তু যখন দেখা যায় সেই জনপ্রতিনিধিরাই বিভিন্ন নেতিবাচক কাজের সাথে জড়িত, বিশেষ করে যখন দেখা যায় এর পরিমাণ শতকরা ৯৭ ভাগ, তখন হতাশ না হয়ে আমরা পারি না। আবার ঐ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে শতকরা ৬০শতাংশ সংসদ সদস্য ব্যবসার সাথে জড়িত রয়েছেন, অর্থাৎ তিনি একই সাথে একজন সংসদ সদস্য এবং ব্যবসায়ী। এক্ষেত্রে দেখা গেছে তারা রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করার সুযোগ পাচ্ছেন এবং তা গ্রহণও করছেন।
এভাবে চলতে থাকলে দেখা যায় এর প্রভাব পড়ে সাধারণ মানুষের উপরেও। তারা প্রভাবিত হয়ে সকল কাজে এর প্রতিফলন ঘটায়। সরকারী কর্মকর্তারাও তাদের এই কাজ থেকে উৎসাহ পেয়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করেন। আবার তারা সেই সব অনৈতিক কাজ থেকে বাঁচার জন্য এমপি মন্ত্রীদেরকে ম্যানেজ করেন। এতে করে দেখা যায় রাষ্ট্রের আগা থেকে গোড়া পর্যন্ত দুর্নীতিতে ডুবে যায়। সরকার কিন্তু তাদের নির্ধরিত কাজের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক বহন করেই থাকে। এরপরেও উপরি কামাই করতে গিয়ে তারা দেশ ও জাতির সর্বনাশ করেন। ক্ষমতার পালা বদলে চেহারার পরিবর্তন হলেও অবস্থার কোন পরিবর্তন আসে না। সুতরাং যেহেতু সরকার এমপি মন্ত্রিদেরকে পারিশ্রমিক বহন করছেই, সেহেতু এই শ্রেণীতে যারা আছেন তাদের উচিত রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব ফেলা যায় না এমন কোন পেশা ধারন করা। অন্যথায় বরবরের মত বেড়ায় ক্ষেত খেয়ে যাবেই। পাশাপাশি যারা তাদের বিশ্বাস করে ভোট দিয়ে সংসদে পাঠায় তাদের বিশ্বাসের অমর্যাদা হবে, দুর্নীতি আরো মারাত্মক আকার ধারণ করবে। সুতরাং এই ধারা থেকে বের হতে হলে আমাদেরকে প্রচলিত ধারার পরিবর্তন আনতে হবে। এমন ধারা কায়েম করতে হবে যেন চাইলেই যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, রাষ্ট্রের ক্ষমতায় বসতে না পারে। আসলে আমরা ভুলে গেছি যে আমাদের রসুল বলে গেছেন, “যারা নেতৃত্ব কামনা করে তাদেরকে আমরা নেতা নির্বাচন করি না।” কারণ যারা নেতা হওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা আসলে সুবিধা আদায়ের জন্য কিংবা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করার জন্যই নেতা হওয়ার বাসনা প্রকাশ করে। সুতরাং যারা এত নেতা হওয়ার, সাংসদ হওয়ার আকাঙ্খা প্রকাশ করে তাদেরকে বাদ দেওয়ার সিস্টেম প্রবর্তন করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×