ভারতের মধ্যপ্রদেশ থেকে আশারাম বাপু নামে একজন ধর্মগুরুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একজন ছাত্রীর সহিত যৌন হয়রানীর অভিযোগ রয়েছে। অভিযোগ কতটা সত্যি তা এখনো প্রমাণীত হয় নি। তাই এই ধর্মগুরুকে দোষী মনে করা এখনো সমীচীন নয়। বিশেষ করে যখন দেখা যাচ্ছে যে এই ধর্মগুরুর বয়স অনেক বেশি এবং তিনি শরীরের উপর আত্মনিয়ন্ত্রণে সক্ষম পুরুষ। গ্রেফতারের পর তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন যে শারীরিকভাবে তিনি যৌন হেনস্থায় অক্ষম। এ ব্যাপারে ডাক্তারী পরীক্ষায় সাধারণতঃ চেতনানাশক প্রয়োগ করে পরীক্ষা কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু তিনি চেতনা নাশক গ্রহণ করতে রাজী হন নি এবং জাগ্রত অবস্থায়ই তিনি এই পরীক্ষায় অংশ নেন। ডাক্তাররা ধারণা করছেন, আশরাম বাপু আত্ম-সম্মোহনের মাধ্যমে নিজের শরীরকে নিজের অনুকূলে রাখতে পারেন। এখানে আসলে মন্ত্র-তন্ত্রের কোনো ব্যাপার নেই। প্রাকৃতিক উপায়ে তিনি এমন কৌশল রপ্ত করেছেন।
যাই হোক, আশারাম বাপুর কথা না হয় বাদই দিলাম। কিন্তু মন্দিরের বাইরে ভারতে অন্য সব স্থানে নারী ধর্ষণের কি অবস্থা তা পর্যালোচনা করা যাক। কিছুদিন আগে দিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ করে তার ছেলে বন্ধুসহ রাস্তায় ফেলে দেওয়া হয়। এই নিয়ে সারা ভারতবাসী বিক্ষোভে ফেটে পড়ে। দীর্ঘ এগারো দিন চিকিৎসা শেষে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ঐ মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর মধ্য দিয়ে যেন ভারতে ধর্ষণের মহামারী শুরু হয়। একদিকে বাড়তে থাকে ধর্ষণের মাত্রা অন্যদিকে বাড়তে থাকে মানুষের উদ্বেগ। সবকিছুকে ছাড়িয়ে ধর্ষণ এক মহামারীতে রূপান্তরিত হয়েছে সারা ভারত জুড়ে। নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন প্রক্রিয়ায় এগিয়ে চলে ধর্ষণের হার। গণধর্ষণ, পালাক্রমে ধর্ষণ, উপুর্যোপুরি ধর্ষণ, আটকে রেখে ধর্ষণের খবর বেরোচ্ছে প্রতিদিন। আইনের কঠোরতা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কোন কিছুই যেন রোধ করতে পারছেনা ধর্ষণের মহামারী। নারীদের জন্য বিশেষ বক্ষবন্ধনী, জিপিএস হাত ঘড়ি, শারীরিক কলাকৌশল ও আত্মরক্ষার নানা কৌশল নিয়ে নানা ফর্মুলা ও উপদেশবাণী প্রয়োগ করা হলেও কোন কাজে আসছে না এসব তরিকা।
বিদেশী পর্যটক থেকে শুরু করে ধর্মের জন্য নিবেদিত মন্দিরের সেবিকা পর্যন্ত বাদ যাচ্ছে না ধর্ষকদের হাত থেকে। সর্বশেষ ধর্ষণের মহামারী ছুয়েছে মন্দিরের পুরোহিতকে।
প্রশ্ন হোল ভারতে কেন এই ধর্ষণের মহামারী এবং ধর্ষণের মহোৎসব। এর কারণ হচ্ছে ভারতীয় চলচ্চিত্রে, টেলিভিশনে এবং সংস্কৃতিতে নগ্নতার ছড়াছড়ি এমন হয়েছে যে সে দেশে নারীরা যেন শুধুমাত্র যৌনতার প্রতীক। সেখানে এমন একটি সংস্কৃতি চালু হয়ে গেছে যে, যে নারী যত নগ্ন হতে পারবে, যে নারী যত সংস্কার বিরোধী হতে পারবে তাকে ততো বেশি মূল্যায়ন করা হবে। অর্থ-বিত্ত, প্রতিপত্তি সব তাদের পায়ে লুটাবে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের মধ্যে। নারীদের মধ্যে প্রতিযোগিতা বিরাজ করে কে কাকে টেক্কা দিয়ে শরীর থেকে কাপড় কত ছাড়তে পারে।
রাষ্ট্রীয়ভাবে এদেরকেই আবার উৎসাহিত করা হয়। আমরা জানি ভারতীয় চলচ্চিত্রের একেকজন তারকা ক্ষমতাবান যে কোন নেতা-নেত্রীদের চেয়ে বেশি মূল্যায়িত হন।
তাই একদিকে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার এই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এই অবস্থা বজায় রেখে ধর্ষণ মহামারী থেকে ভারত কিছুতেই রেহাই পেতে পারে না। মানুষের ঘরে ঘরে বিস্তার ঘটিয়ে এখন মন্দিরের চৌহদ্দি খুলে তা যে ভেতরে প্রবেশ করেছে তাতে অবাক হওয়ার কিছু নেই। এটা সে দেশের কর্মফল শুধুমাত্র। আমাদের দেশেও সেদেশের টিভি চ্যানেল, চলচিত্রের যে ছড়াছড়ি, তার অনুকরণ- অনুসরণ চলছে তা রোধ না করতে পারলে আমাদের দেশে এর বিস্তার যদি ঘটে তবে অবাক হওয়ার মত কিছু থাকবে না। কারণ আমরাও যে তাদের থেকে খুব বেশি দূরে আছি তা নয়। সুতরাং সময় থাকতে সতর্কতা অবলম্বন করা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



