somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুর উঠছে জাতীয় ঐক্যৈর

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগে থেকেই দেশের সাধারণ মানুষ রাজনীতিবিদদের দায়িত্বজ্ঞাহীন কর্মকাণ্ড দেখে আতঙ্কিত হয়ে বর্তমান পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে আসছিলো। কিন্তু এতে তাদের আসলে কোন বোধোদয় ঘটেনি। এসব করে আমাদের নেতা-নেত্রীগণ মানুষকে শুধু হতাশই করেননি, তাদের প্রতি অনাস্থা বৃদ্ধিতে সহায়তাও করেছেন। শুধু তাই নয়, এসব করে করে তারা গণতান্ত্রিক নিয়মে ‘জনগণ সকল ক্ষমতার উৎস’ বাক্যটিকে বৃদ্ধাঙ্গুলিও দেখিয়েছেন। ফলে জনগণ বুঝতে পেরেছে এই মোহময়ী বাক্য শুধু সাধারণ মানুষকে ধোকা দিতেই রাজনীতিবিদগণ ব্যবহার করেন। প্রকৃতপক্ষে জনগণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধু একজন ভোটারের বেশি কিছুই নয়। সাধারণ মানুষ যে এই সত্যটি উপলব্ধি করে না তা নয়। তারাও জানে এবং বুঝে। কারণ, তারা আগের মত এখন আর এতটা উদাসীন নয়। অন্তত আমাদের নেতা-নেত্রীগণ যতটা মনে করে থাকেন ততটা নয়। কিন্তু জনতা গণতান্ত্রিক সিস্টেমের একটি জালে আবদ্ধ হয়ে গেছে। বাধ্য হয়েই তারা এই ব্যবস্থাকে মেনে নিয়েছে। কিন্তু কোন একটা বিকল্প সুযোগ যদি তাদের সামনে উপস্থিত হয় তাহলে তাকে সমাদরে লুফে নেবে। সা¤প্রতিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির উত্থানই তার বড় প্রমাণ। মাত্র কিছুদিন আগে জন্ম নেওয়া এই দলটি প্রচলিত ধারার গণতান্ত্রিক দলগুলোর কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে যাত্রা শুরু করে। প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়েই তারা ব্যাপক চমক দেখায়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও ক্ষমতাসীন কংগ্রেস দলকে ব্যাপক ব্যবধানে পরাভূত করে বিজয়ী হয়। লোকসভা নির্বাচনের এই ফলাফল আমাদেরকে বার্তা দেয় যে, সাধারণ মানুষ প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি অসন্তুষ্ট। কিন্তু রাজনৈতিক দলগুলো এই বার্তা গ্রহণ করতে রাজী নয়। তাই তারা একরোখা মনোভাব বজায় রেখে এখনো কূটিল রাজনীতি চালিয়ে যেতে সাহস পাচ্ছেন।
এহেন পরিস্থিতিতে যাদের চোখ আছে তারা একটু খেয়াল করলেই দেখতে পাবে- হাওয়া কিন্তু উল্টে যাচ্ছে, বিভক্তির রাজনীতি থেকে সাধারণ মানুষের মন উঠে যাচ্ছে। তারা নেতাদের কাছে চাইছে দেশের মানুষকে যেন ঐক্যবদ্ধ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করা হয়। জনগণ দল ও মতের ভিন্নতার নামে ভ্রাতৃঘাতী ও মানুষ হত্যার রাজনীতি হোক তা কিছুতেই চায় না। কারণ, তারাই অনৈক্যের রাজনীতির কুফল ভোগ করেছে বেশি। রাজনীতিবিদদের ক্ষতি তেমন একটা হয় নি। তারা এখন আর বিশ্বাস করেন না যে রাজনীতিবিদগণ জনতার জন্যই রাজনীতি করেন। তারা বুঝে নিয়েছেন অধিকাংশ নেতারা নিজের আখের গোছানোর জন্য মুনাফালোভী ব্যবসায়ীদের মত রাজনীতিতে অর্থ বিনিয়োগ করেন, যা দিয়ে তারা পরবর্তী পাঁচ বছরের একটি মৌসুমের বিনিময়েই সারা জীবন নিশ্চিন্তে বেঁচে থাকার মত অর্থ আয় করে নিতে পারেন।
স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেছে। ৪২ বছর সময় একটি জাতির জন্য মোটেই কম সময় নয়। তারা এই সময় থেকে ব্যাপক শিক্ষা লাভ করেছে। তারা এখন ঘুরে দাঁড়াতে চায়। ঐক্যবদ্ধ হতে চায়। তাই একটি সুর উঠে গেছে যে, ’৭১ এ সাত কোটি মানুষ যেমন প্রবলভাবে ঐক্যবদ্ধ হয়েছিলা- ঠিক আজ ২০১৩ কিংবা ২০১৪ সালেও তারা চাইছে ১৬ কোটি মানুষ যেন অনুরূপ ঐক্যবদ্ধ হয়। কারণ ঐক্য ছাড়া একটি জাতি টিকে থাকতে পারে না।

রাজনীতিবিদদের মনে রাখা উচিৎ, একটি জাতির দৃষ্টি এবং ধ্যান-জ্ঞান যখন একটি নির্ধারিত লক্ষ্যে নিবদ্ধ হয় তখন তা বাস্তবায়িত হয়ই হয়। কোন শক্তি তাদের বাঁধা দিয়ে ধরে রাখতে পারে না। সুখের কথা এই যে, ঐক্যের গুঞ্জণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গণমানুষের এই আবেগের সাথে রাজনীতিবিদগণ যদি সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হোন তাহলে তারাও সাদরে গৃহিত হতে পারেন। এমনকি এর মাধ্যমে তাদের ব্যাপক ভূমিকা রাখারও সুযোগ রয়েছে। কারণ তারা রাজনৈতিক বিষয়ে সাধারণ মানুষ থেকে অনেক বেশি অভিজ্ঞ ও পারদর্শী। অপরদিকে তারা যদি সামনে এগিয়ে না এসে এ পথের অন্তরায় হয়ে দাঁড়ান তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ ভিন্নরকমই হবে। মোদ্দাকথা হচ্ছে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ভর করছে নিজেদের কর্মের উপরেই। যে যে ভূমিকা পালন করবে তার ভবিষ্যৎ তেমনই হবে। তাই তাদের ভেবে দেখা উচিৎ কোন পথ বেছে নেয়া যায়। গণমানুষের চাওয়া পাওয়া পূর্ণতা পাবেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×