somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদের প্রতি ক্রোধ, না করুণা?

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রতিক আমাদের দেশে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনার মধ্যে তিনটি ঘটনা তুলে ধরছি। ভারতীয় বাংলা চলচ্চিত্রের হার্টথ্রব হিরো দেব-এর দৃষ্টি আকর্ষণ করতে জুরাইনের একজন বালিকা ছাদ থেকে লাফিয়ে পড়েছে। চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত তিন জন বালিকা ঘর থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ঢাকায় এসে কিছুদিন রোজগার করে টাকা-পয়সা জমিয়ে ভারতে গিয়ে নায়িকা হওয়া। ঢাকার মিরপুরে ২৫ বছর বয়সী দুই সন্তানের জননীর সাথে কলেজ পড়–য়া ১৯ বছর বয়সী ছাত্রের পরকীয়া অতপর স্ত্রী ও তার কথিত প্রেমিকের পরিকল্পনায় স্বামীকে হত্যা।
তিনটি খবর পাঠ করে পাঠক আশ্চর্য না হয়ে পারবেন না। সীমানার ওপারে কোন এক নায়ক এপারের এক বালিকার স্বপ্নপুরুষে পরিণত হয়েছেন। নায়কের সাথে তার দূরত্ব আকাশ-পাতাল। কিন্তু মনতো আর কোন সীমান মানে না! সে বিচরণ করে সবার অলক্ষ্যে, অধরায়। কল্পিত নায়কের অভিনীত প্রতিটি সিনেমা সে গোগ্রাসে গেলে, ঘরের দেয়ালে দেয়ালে তার ছবি সাঁটা থাকে। তাকে ঘিরে গড়ে উঠেছে কল্পনার এক জগত। কিন্তু সেই নায়কতো তার কিছুই জানে না। জানবে কী করে, কোনভাবেই তো জানা সম্ভব নয় যে বাংলাদেশের কোন এক প্রান্তের কোন এক কিশোরী তাকে নিয়ে কত কী ভাবে, কত কি কল্পনা করে। কিন্তু যে করেই হোক, তাকে জানাতেই হবে মেয়েটি তাকে কত ভালোবাসে। কিন্তু কী উপায়ে? উপায় হচ্ছে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে ছাদে উঠে লাফ দেওয়া। যথারীতি মিডিয়াতে খবর এলো, ইন্টারনেটের কল্যাণে সুদূর কলকাতায় এ খবর যেতে সময়ও লাগলো না। দৃষ্টি আকর্ষণ করলো স্বপ্নের নায়ক দেব-এর। আহ্! জীবন বোধ হয় স্বার্থক।
হালের দুনিয়ায় কারা সবচেয়ে আলোচিত মানুষ? বলিউডের নায়ক আর নায়িকারা। পৃথিবীর অধিকাংশ দেশের খবরের কাগজ আর টেলিভিশনের পর্দা জুড়ে তাদের বিচরণ। মানুষ তাদের নিয়ে মেতে থাকে, তাদেরকে অনুসরণ, অনুকরণ করে। অভিনয়ের সময় তারা যে সব ডিজাইনের পোশাক পরে, সেসব পোশাক মার্কেটে দেদারসে বিক্রি হয়। সুতরাং নায়ক কিংবা নায়িকা হওয়াতেই বোধ হয় জীবনের স্বার্থকতা। যে করেই হোক নায়ক কিংবা নায়িকা হতেই হবে। তাই চতুর্থ শ্রেণি পড়ুয়া ১০ বছরের কাছাকাছি বয়সের তিন বালিকার ঘর থেকে পলায়ন করে- উদ্দেশ্য ভারতে গিয়ে নায়িকা হওয়া। কিন্তু সেই স্বপ্নে বাধ সেজে তাদেরকে আটক করেছে বে-রসিক পুলিশ।
১৯ বছর বয়সী কলেজ ছাত্র পরকীয়ায় লিপ্ত ২৫ বছর বয়সী দুই সন্তানের জননীর সাথে। গোপনে আবার কাজী অফিসে গিয়ে ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে বিয়ের কাজ সেরে ফেলে বাধা দূর করতে পরিকল্পনা করে স্বামীকে হত্যার। ১৯ বছর বয়সী একটি ছেলের সাথে ২৫ বছর বয়সী দুই সন্তানের জননী ঘর বাধার স্বপ্ন দেখে কোন জ্ঞানে তা বোধে আসে না। এমনি করে বোধে আসে না বাংলাদেশের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিভাবে সুদূর দেশের নায়ককে কল্পনা করে ছাদ থেকে লাফ দেয়। বোধে আসে না কীভাবে, কোন ধরনের মগজধোলাই হলে দশ বছর বয়সী বালিকারা পালিয়ে ভারত গিয়ে নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। কল্পনার জগতে বিচরণ করা এই প্রত্যেক বোকারা আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করতে দ্বিধাবোধ করছে না। অবলীলায় খুন করতেও আত্মীক বিরোধিতা অনুভব করছে না। মানুষ কোনকালে এতটা বেহুঁশ হয়েছে কি না জানা নেই। সাধারণভাবেই এদের মধ্যে এ নিয়ে কোন অনুশোচনা জাগবে কি না তা নিয়েও সন্দেহ আছে। সুতরাং তাদের উপর ক্রোধের সৃষ্টি হবে নাকি তারা শুধু করুণা পাওয়ার যোগ্য তা-ই এখন ভাববার বিষয়।
কোন গরু যদি কারো দামি ফুলের গাছ খেয়ে ফেলে আর এই অপরাধের শাস্তি হিসেবে যদি গরুকে পেটানো হয় তবে গরুর কি অপরাধবোধ বা কোনো ধরনের শিক্ষালাভ হবে? সে কি বুঝতে পারবে যে কেন তাকে পেটানো হচ্ছে? বুঝবে না। তাই গরুকে পিটিয়ে যেমন লাভ নেই তেমনি এই অবুঝ, অজ্ঞান, অর্বাচীনদের প্রতি শুধু করুণার দৃষ্টিতেই তাকানো হয়, ক্রোধের দৃষ্টিতে নয়। সত্যিই এরা করুণার যোগ্য।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×