somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ- ভ্যাট: মোরগকেও ডিম পাড়ানো হবে

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট নিয়ে অর্থমন্ত্রী, এনবিআর বনাম ভ্যাট বাতিলের দাবিদারদের পক্ষ থেকে যে সকল কথা আসছে তাতে আমার একটা কৌতুকের কথা মনে পড়ে যাচ্ছে। এক খামারী দিন দিন লস খেয়ে তার মাথা খারাপ হওয়ার উপক্রম হলো। একপর্যায়ে খামারে ঢুকে সব মুরগীদের আদেশ দিল এখন থেকে রোজ দুটো করে ডিম দিতে হবে। অন্যথায় সবাইকে জবাই করে ফেলা হবে। পরের দিন তিনি গিয়ে দেখলেন সব মুরগীই ভয়ে দুটো করে ডিম দিয়েছে, একটি বাদে। তো তাকে ধরে এনে একটি ডিম দেওয়ার কারণ জিজ্ঞাসা করা হলো। উত্তরে সে বললো, স্যার আমি মুরগী নই মোরগ। জীবন বাঁচানোর তাগিদে অনেক কষ্টে একটা ডিম পাড়তে সক্ষম হয়েছি!!

তো বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিনে হাত খরচ হাজার টাকার কথা বলে অর্থমন্ত্রী তাদের উপর ৭.৫ শতাংশ কর ধার্য্য করেছেন। কিন্তু বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রই কি প্রতিদিন হাজার টাকা হাত খরচা বাবা-মা'র কাছ থেকে পেয়ে থাকে? অনেকের কাছ থেকে শুনেছি, তাদের লেখা পড়েছি যে অনেক ছাত্র খুবই দরিদ্র ঘরের সন্তান। ভিটে-মাটি বিক্রি করে পড়ালেখা করে যাচ্ছে। অনেকে আবার টিউশনি করে হাত খরচা যোগার করছে। অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট না পেয়ে অধিক টাকা দিয়ে লেখা-পড়া করতে বাধ্য হচ্ছে এসব বিশ্ববিদ্যালয়ে। তো অর্থমন্ত্রী হাজার টাকা খরচকারীদের কাছ থেকে না হয় ৭.৫ শতাংশ ভ্যাট নিলেন। কিন্তু ঐ সকল দরিদ্র ছাত্রদের কী হবে? তারা কোথা থেকে এই অতিরিক্ত টাকা দেবে? এখন তাদেরকেও কী প্রাণভয়ের হুমকি পাওয়া মোরগের ডিম পাড়ার মত রাষ্ট্রকে ভ্যাট দেওয়ার কোশেষ করতে হবে?

ওদিকে এনবিআর আবার বলছে ভ্যাট ছাত্রদের কাছ থেকে নেওয়া হবে না। ভ্যাট নেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের কাছ থেকে। তো কতৃপক্ষ ভ্যাট কোথা থেকে দেবে? খামারীর কাছে ডিম চাওয়া হলে সেতো মুরগীর কাছেই যাবে, নাকি? কর্তৃপক্ষ তো আর ভ্যাটের টাকা বাড়ি-ঘর বিক্রি করে এনে দেবে না। কৌশল করে সেটা ছাত্রদের কাছ থেকেই আদায় করা হবে। হাজার হলেও তারাতো শিক্ষাব্যবসায়ী-ই!
অর্থমন্ত্রী আবার বলছেন টিউশন ফি বৃদ্ধি প্রতিহত করতে ছাত্ররা ব্যবস্থা নিতে। রাষ্ট্রের এত বড় একটা অবস্থানে থেকে তিনি কি করে এমন দায়িত্বজ্ঞানহীন কথা বললেন? এটা কি ছাত্রদের দায়িত্বের মধ্যে পড়ে? এটা কি রাষ্ট্রেরই দায়িত্ব নয়? ছাত্রদেরকে এভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কে দিলে তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করবে, রাস্তাঘাট অবরোধ করবে, শিক্ষকদের গায়ে হাত তুলবে তখন সেটাকে রাষ্ট্রের কর্ণধারগণ কোন দৃষ্টিতে দেখবেন? তাদের সেই আন্দোলনে কি তখন রাষ্ট্র সাপোর্ট দিয়ে যাবে? কেন ছাত্রদেরকে নিয়ে এভাবে খেলা হয়? কেন তাদেরকে ব্যবহার করা হয়? কেন ছাত্রদেরকে নৈতিকতা বিরোধি হয়ে বড় হওয়ার শিক্ষা দেওয়া হয়?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×