অফিসের বস যখন কম্পিউটার!
০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাকরিক্ষেত্রে যদি আপনার বস হয় কম্পিউটার তবে যেন অবাক হবেন না। কারণ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের এক কম্পিউটার বিজ্ঞানী ড্যানিয়েল ব্যারোওয়ি ও তার সহযোগীরা এ ধরনের একটি কম্পিউটার সিস্টেম উদ্ভাবন করেছেন। সম্পূর্ণ অটোমেটিক এ ‘অটোম্যান’ সিস্টেমটি অধীনস্থ কর্মচারীদের মধ্যে কাজ ভাগ করে দিতে ও তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম। ড্যানিয়েল বললেন, কোন নির্বোধ ব্যক্তির চেয়ে একটি কম্পিউটারকে বস হিসেবে পেতে চাইবো আমি। কিন্তু কম্পিউটার এখনও কিছু কাজ সমাধা করতে হিমশিম খায় যেগুলো মানুষ নিমেষেই করতে পারে। সেগুলো মাথায় রেখেই অটোম্যান সিস্টেমটি তৈরি করেছেন তিনি। বস কম্পিউটার কর্মচারীদের মধ্যে কাজ ভাগ করে দেয়া, তাদের নিয়ন্ত্রণ করা, কাজ গ্রহণ বা প্রত্যাখ্যান করা ও বেতন দেয়ার বিষয়গুলো সহজেই সমাধা করতে পারবে। কাজের গুণগত মান সুনিশ্চিত করতে পারবে এ সিস্টেম। কর্মচারীর দক্ষতা বিচারের ক্ষেত্রে প্রাথমিকভাবে কোন প্রযুক্তি এতে সংযোজন করা হয়নি। তবে কোন কর্মচারী কাজে ভুল করলে বা কাজ না করলে, তাকে একই কাজ পুনরায় করতে দেবে এ সিস্টেম। ইচ্ছে করে বারবার ভুল করা বা ফাঁকি দেয়ার অবকাশ নেই। কারণ, এর সঙ্গে বেতনের সম্পর্ক থাকবে। তবে সব ধরনের অফিস বা কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কিছু কাজেই সীমাবদ্ধ থাকবে অটোম্যানের দাদাগিরি। তবে প্রযুক্তির ক্রমবিকাশের এ ধারায় এক সময় হয়তো ব্যাপকভাবে ব্যবহৃত হবে বস কম্পিউটার। অফিসগুলো নিয়ন্ত্রণ করবে মানুষের বদলে কম্পিউটার।
-সোনার বাংলাদেশ ব্লগ থেকে সংগৃহীত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন