জ্বালানি তেলের দাম আবারও বাড়ল
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। অকটেন ও পেট্রলের দাম লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কোরোসিনের দাম লিটারে ৭ টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে এখন অকটেন ৯৯, পেট্রল ৯৬, ডিজেল ৬৮ ও কোরোসিন ৬৮ টাকায় বিক্রি হবে।
আজ বৃহস্পতিবার বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয় সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়। আজ রাত ১২টা থেকে জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হবে। এর আগে সর্বশেষ ২০১১ সালের ৩০ ডিসেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।
এদিকে কুড়িগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশ হওয়ার কিছুক্ষণ পর জেলার সব পেট্রল পাম্প বন্ধ করে রাখা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জেলার পেট্রল পাম্প পনির অ্যান্ড সন্সের ম্যানেজার তাপস প্রথম আলো ডটকমকে জানান, ‘তেলের দাম বাড়ানো হয়েছে। আমরা কোনো নির্দেশ পাইনি, তাই আপাতত তেল বিক্রি বন্ধ রেখেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘এ রকম হওয়ার কথা না। আমরা স্টক রেজিস্টার দেখে ব্যবস্থা নেব।’
পেট্রল পাম্প বন্ধ থাকায় মানুষ জ্বালানি তেল নিতে পাম্পের সামনে ভিড় জমান। কিন্তু তেল না পেয়ে হতাশ হয়ে অনেকে ফিরে গেছেন।
সূত্র: প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন