বাংলাদেশঃ হারিয়ে যেতে বসা এক নব্য চেতনা!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম করে আরব্য বন্দনা,
হিন্দু করে ভারত ভারত,
বৌদ্ধ করে বার্মিজ সাধু,
খৃষ্টান করে লানত!
ও মানুষ, সব হইলি তো
সব করিলি তো
ছন্দপাতায় বধ মাতিলি তো
তবু যে আসলনা যুগ বসন্ত!
ও মানুষ, রইলি রে সর্বত্রই
শুধু পরের পানে চেয়ে
কর্তৃত্বও যে তোর লুটায় তলে
পাশ্চাত্যের চটি পায়ে!
তুই গড়িলি কি তবে এ ভবে
তোর স্বকীয়তাও যে টিকলনা আর,
এ চেতনা ও চেতনায় ভাসলি শুধু
বিরোধের আগুনে পুড়লি শুধু
বাংলাদেশী চেতনায় আজও রে তুই
নজর দিলিনা!
ও মানুষ, নিজের চেতনা বিস্মৃত আজ
নিজেই বুঝলি না!!
-অতনু বারীশ
কপিরাইট স্বত্বাধিকারী (
[email protected])
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন