
কেউ স্বাধীনতার চেতনার পক্ষে, আবার কেউ স্বাধীনতার বিপক্ষে! একে অন্যকে বিপক্ষীয় ট্যাগ লাগাতে ব্যস্ত!
এভাবে চলেই আসল নির্বাচন।
সত্যিকারের বাংলাদেশী চেতনায় বিশ্বাসী কারা?
কেউ তো আজ পর্যন্ত নিজেদের বাংলাদেশী চেতনায় বিশ্বাসী বলে দাবী করল না? সবাই একে অন্যের সমালোচনা করেই সময় শেষ করে দিল। নিজের এলাকায় কে কতটুকু সম্পৃক্ত থাকবে, নাকি নির্বাচিত হবার পর রাজধানী ঢাকায় বসে কোটি কোটি টাকা কামাবার ধান্দা করবে, এলাকার কথা ভুলে যাবে আগামী পাচ বছরের জন্য, সেসব বিষয়ে কিছুই বলল না কেউ!
তাই বলছি,
এসে গেল শুভ দিন,
বাংলাদেশীকে চিনে নিন,
তার মার্কায় ছাপ্পা দিন।
বাংলাদেশী চেতনায় অংশ নিন,
যোগ্য প্রার্থীকে ভোট দিন।
বাংলাদেশকে জিততে দিন।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




