দিন চলে যায় দিগন্তের শেষে
রাত চলে যায় রাত্রি বেশে,
সময় যদি থমকে দাড়ায় কিছু সুন্দর মূহুর্তে
যে মূহুর্তগুলো ধরে রাখা যায়,
ছুটে চলে যায় না অচেনা সীমানায়।
রাতের বেলায় ফুলের সুবাসে-
ভরে যায় মন,
ইচ্ছে করে নদীর পাড়ে-
চলে যাই যখন-তখন।
আর নদীর সেই শীতল পানিতে-
পা ভিজাই অনেক্ষণ।
রাতকে কাছে টেনে নেই মনের অজান্তে,
রাত বলে আমি চাই তোমাকে জানতে।
রাতভরা নদীর পাড়ে বসে থাকি একা,
নদীর এই শীতল হাওয়ায় সাথে-
যদি পাই তার দেখা।
***********
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



