পৃথিবীর মহৎ লোকের মহৎ বানী,
ভালবাসি ভালবাসি।
সল্পক্ষনের জন্য হলেও -
প্রতিটি মানুষের মুখে একটাই কথা আসে,
ভালবাসি-ভালবাসি।
এই ভালবাসি কথাটির মাঝে-
আসেনা কোন যক্ষা রোগীর ক্ষুককুর-ক্ষুককুর কাশি।
যক্ষা রোগীও কাশির আগে তার প্রেমিকাকে বলে দেয়,
ভালবাসি-ভালবাসি।
সেই বিখ্যাত গানটির মাঝেও রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দেয়,
এই সুরে কাছে দূ্রে জলে স্থলে বাজায় বাঁশি,
ভালবাসি-ভালবাসি।
ভোরের সোনালী রোদটিও প্রকৃতিকে উজ্জল রূপে হাসিয়ে বলে দেয়,
ভালবাসি-ভালবাসি।
আর পাখির সুরেও একটি কথাই সবার কানে বাজে
ভালবাসি-ভালবাসি।
হাসান হাফিজের লেখা "চমৎকার শ্ত্রুতা" কবিতায়-
ভালবাসার সাথে আড়ি দিলেও,
বারে-বারে তিনি ফিরে যান একটি কথার মাঝেই,
ভালবাসি-ভালবাসি।
আবার ক্লান্ত দুপুর বেলায় প্রতিটি মানুষ-
তার ভালবাসার মানুষটিকে বলতে চায়,
ভালবাসি-ভালবাসি।
বিকেল বেলার হিমেল হাওয়া বয়ে যাওয়া স্নিগ্ধ ছোঁয়ায়-
একটি কথাই ভেসে আসে,
ভালবাসি-ভালবাসি।
সন্ধ্যা তারার মাঝে স্বপ্ন খোঁজার সাথে উন্মুক্তভাবে-
প্রতিটি মানুষ তার স্বপ্নগুলো্কে-
নির্ভিক সুরে বলে দেয়,
ভালবাসি-ভালবাসি।
আদিকাল থেকে এখন পর্যন্ত সবার মুখে-
একটি কথাই আসে আগে,
ভালবাসি-ভালবাসি।
তাইতো সেই বিখ্যাত গানটি শুনতে,
আজও ভাল লাগে,
ভালবাসি-ভালবাসি।
**********

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

