দুনিয়ায় যে আজব রঙের মানুষের আছে ঢল,
তার মাঝে বোকা মানুষের আছে একটি দল।
হরেক রকম সম্প্রসারে থাকে যে বলদ,
প্রতিটি কাজে তাল মিলিয়ে করে সে গলদ।
বলদ ভাবে আমি সাধু করি না কোন ভুল,
কিন্তু সব কাজেরই বিনিষ্ট করার কারন –
বলদেরাই হয় মূল।
বলদ কয়,
আমার কাজে সবাই ধরে, কেন এত ভুল?
ইচ্ছে করে যারা ভুল ধরে,
সবার মাথা একএ করে –
টেনে ছিঁড়ে ফেলি তাদের চুল।
আমরা বলদ ! আমরা বলদ !
আমাদের সাথে নাই কারো তুলনা,
খবরদার !
শুধু একটা কথা বলে দেই,
আমাদের সাথে তোরা করিস না কোন ছলনা।
**********
** বন্ধুর সাথে মজার ছলে কবিতাটি লেখা।
ব্লগে শেয়ার করবো এমনটি ভাবিনি। কিন্তু মনে হল, সমস্যা কি? সবসময় সিরিয়াস টাইপ কবিতা ব্লগে শেয়ার করতে হবে এমন তো কোন কথা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

