
সুরের খেলায় মাতাল হাওয়ায় ভরিয়ে দেয় মন,
সুর তো হয় ছন্দ তারের অবিনার্শ্ব ভ্রমন।
সুরের মায়ায় অচীন পাখি তালের সাথে বাজে,
তালের সাথে তাল মিলিয়ে সুরটি প্রলয় সাজে।
সকাল বেলার রঙ্গিন খেলায় সুরের থাকে প্রান,
বিকেল বেলায় হিমেল হাওয়ায় সুরের আছে ঘ্রান।
সুরের মাঝে আছে যেথায় নদীর তীরের সাধ,
সুরের সাথে বিলীন হয়ে -
মনে যে লাগে মৃনময়ীর কাঁধ।
স্নীগ্ধ ছোঁয়ায় সুরের মায়ায় অমলীন মন্ত্র বাজে কানে,
ধীণ ধীণা ধী্ণ ঢং দেখিয়ে-
সুর যে রঙ্গীন পাজর আনে।
সুরের সাথে জীবন আমার মিলিয়ে গেছে জলে,
এখন সুর ছাড়া যে জীবন আমার -
একটি দিনও না চলে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

