
অদ্ভুদ পৃথিবীর মাঝে হারিয়ে যেতে চাই
সেই অদ্ভুদ পৃথিবী যে চাঁদ।
যখন রাত্রি আসে তখন চাঁদটি হাসে
আর হেসে বলে,
তোমায় আমি আমার মাঝে নিয়ে যেতে চাই।
যখনই রাত্রি আসে তখনই যে চাঁদটি হাসে,
চাঁদের এই হাসির মাঝে বুঝে যাই
ও মায়াবী চাঁদ
তোমায় আমি বারে-বারে আমার কাছেই পাই।
আঁধারের মাঝে চাঁদের আলো
যখন গায়ে এসে লাগে,
তখন আমার আগে তোমার ভালবাসা
কেউ পায়না ভাগে।
এই কথাটি শুনে,
চাঁদটি লুকিয়ে এসে
আমায় বলে যে যায় কানে,
অপেক্ষায় থাকো,
সাতদিন পরে ভরা জোছনা রাতে
তোমায় আমি সঙ্গে নিয়ে যাব আমার দেশে।
শুধু একটি কথা মনে রেখ,
সাতদিন পর তোমায় থাকতে হবে
সাগর ঢেউয়ের পাড়ে!
সাদা রঙের কাপড় পরে যখন সমুদ্র পারে গেলাম,
আধা নিশ্বাস ফেলে এত অপেক্ষার পর
ওগো মায়াবী চাঁদ তোমায় আমি পেলাম।
চাঁদ বলল,
আমার দিকে এখন তুমি এক নজরে চাও,
অল্প ক্ষণের মাঝেই
তোমার শরীর থেকে সহস্র তারা ঝরে
নির্জন এই নগরী থেকে তুমি হয়ে যাবে উধাও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

