
অন্ধকার ঘরে আলোর ছোঁয়া পেলে
অর্ধমৃত মানুষ জাগ্রত হয়ে ওঠে;
এ যে পরিপূর্ণ রূপে আলোর পরিচ্ছেদ,
তবে বাস্তবচিএ একটু ভিন্নতর।
যদি অন্ধকার ঘরে মানুষ আলোর ছোঁয়া পায়,
তাহলে যে মানুষের মনুষত্ব বোধ ভারী হয়ে দাঁড়ায়
তখন মানুষ অন্ধকার ঘর মাত্রাতিরিক্ত চায়।
সব কিছুই যে ধোয়াটে !!
বকুল ফুলের মত গন্ধ ছড়ায়।
আধারের স্বাদ নেয়ার মত মানসিকতা অবশ্য কারো থাকেনা,
স্বাদহীন কিছু কেউ কারো কাছে বেশীদিন রাখেনা।
সব কিছুই যে ধোয়াটে !!
আর যে কিছুই বোঝার থাকেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

