
সাদা কালোর ভীড়ে জীবন যখন আটকে যায়,
তখন রঙিন স্বপ্নগুলো কিছু বলতে চায়।
কি?
অদেখা ভুবন যেন ডাকছে আমায়!
প্রজাপতি দেখতে অদ্ভুত সুন্দর হয়।
হঠাৎ প্রজাপতি নিয়ে কথা কেন?
এই কেন এর উত্তর দেব তবে-
যখন আসবে সময়।
জীবনের গল্প অতিক্রম করে চলন্ত অবস্থায়!
বেদনা ভরা রাতে অদেখা ভুবনে যেতে ইচ্ছে হয়;
ক্ষুণ্ণ মনের প্রশান্তি কোথায়?
অদেখা ভুবন যেন ডাকছে আমায়!
সে যে বলছে আমায়,
এখান থেকে মুক্তি পাওয়ার আছে-
শুধু একটাই উপায়!
কি সে উপায়?
আছে-আছে, সেই কথা জানতে
থাকতে হবে অপেক্ষায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

