
সন্ধ্যা আকাশে ছড়িয়ে যায়
কখনও মেঘ কখনও বা
জোছনার মায়া,
যেন পরিপূর্ণতার প্রতিচ্ছায়া।
হিসেব মিলিয়ে দেখা যায় আঁধারের কিছু আকাঙ্ক্ষা আছে,
আকাঙ্ক্ষা টা কি?
দীর্ঘ ক্ষণের বর্ষার বরণ।
তবে জোছনার মাঝে বর্ষাকে বরন করতে চাওয়া কি মেনে নেওয়া যায়?
হ্যাঁ! যায়, মেনে নেওয়া যায়।
চাঁদের জোছনায় ভিজতে চাইছি,
হঠাৎ বর্ষার আগমন কেন?
চাঁদের জোছনায় ভিজতে চেয়েছি বর্ষায় নয়।
বর্ষিত বর্ষার চাপে চন্দ্রমা ঢেকে যায়,
কলঙ্কিত হয়ে যায় নিশাকর।
এটাই তমিস্রের অভিপ্রায় ছিল,
অবশেষে ঝড়ের বর্ষণ যে সম্পন্ন হল।
নয়ন শুধু অপেক্ষায় থাকে কখন চন্দ্রমা আবির্ভূত হবে?
অভ্র যে কেটে চলে যেতেই চায় না,
কেন চায় না জানি না,,
হয় তো বা এটাও কোন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

