
সময়গুলো সময়ের ভিড়ে থাকে প্রতিবন্ধকতায়
অতিষ্ঠ হয়ে যাচ্ছে সময়ের মাপকাঠি
ভারী হয়ে দাঁড়িয়েছে সহনাতীত সব পরিস্থিতি।
সময়গুলো বড্ড সময় নিয়ে নিচ্ছে
সর্বাত্মক পরিস্থিতি নাগালের বাহিরে চলে যাচ্ছে
থামছে না কিছুই চলছে সময়
সংপৃক্তি মুহূর্ত পাওয়ার যে অপেক্ষায়,
আদৌ কি পাওয়া যাবে?
না কি আধিক্য কমে আসবে!
জীবন্ত হয়েও নির্বাপিত হয়ে বাস,
এটাই কি সময়ের পরিহাস?
ভাঙ্গা গড়া-
গড়ে ভাঙা,
সমস্ত যে এখনও অজানা।
কাঁটা তারের বেড়া দেওয়া,
এতই কি সহজ-
এর উপর থেকে টপকে যাওয়া।
ঘন-ঘন কুয়াশা,
সংযাত্রিকদল এর মাঝে বাঁধন আসা।
আসবে বাঁধা তাতে কি?
আসলে আসুক না বাঁধা
সহিষ্ণুতার কাছে সময় যে মস্ত বড় গাধা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

