একটি চক্র দেশে আবারো ১/১১ সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিরোধী দলের জ্বালাও-পোড়াও এবং হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
নাসিম বলেন, ইলিয়াস আলী গুমের নাটক সাজিয়ে বিরোধী দল বিএনপিও সেই চক্রের ফাদেঁ পা দিয়েছে। যত ষড়যন্ত্রই করা হোক, বাংলাদেশে আর কখনো অগণতান্ত্রিক-অসাংবিধানিক সরকার আসতে পারবে না।
এসময় অতীতে ১/১১ সৃষ্টিতে যারা মদদ দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা বলেন, বিরোধী দল ইলিয়াস নাটককে ইস্যু করে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র করছে। ইলিয়াস আলী উদ্ধার হলে পরিষ্কার হবে কারা এই গুমের সাথে জড়িত। অনেক রাজনৈতিক বক্তব্য তো দেশের মানুষ শুনছে । কিন্তু তারপরও কি সত্য উদঘাটিত হচ্ছে! দেশে কি গুম নিখোজ কমছে। দেশের মানুষ তো বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্য শুনতে চায় না। যাদের আপন জন গুম বা নিখোজ হচ্ছে তারাই জানে তাদের ব্যথা কত কষ্ট কত। দোহাই রাজনীতিবিদরা আপনাদের কথার প্যাচ আর বিরোধী বক্তব্য এবার থামান। কথায় বড় না হয়ে দেশের মানুষের নিরাপত্তা বিধানে মনোযোগ দিন সেটাই সবার জন্য মঙ্গল হবে।
আবার নাকি ১/১১ এর ষড়যন্ত্র চলছে! এবার ক্ষেমা দাও মাননীয় রাজনীতিবিদগণ আর নয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।